জলশক্তি মন্ত্রক

এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর পুরস্কার পেল জল জীবন মিশন ট্যাবলো

প্রকাশিত: 28 JAN 2020 8:53PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২০

 

 

জল শক্তি মন্ত্রকের ‘জল জীবন মিশন’ বিষয়ক অসাধারণ ট্যাবলোটি এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর পুরস্কার জিতে নিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ট্যাবলোটিও সেরা ট্যাবলোর পুরস্কার পেয়েছে। জল শক্তি মন্ত্রকের ট্যাবলো্তে জল জীবন মিশনে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে ২০২৪ সাল নাগাদ পাইপবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ এখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জল জীবন মিশন ট্যাবলোটিকে সেরার স্বীকৃতি প্রদান করেন। উল্লেখ করা যেতে পারে, জল শক্তি মন্ত্রকের এই ট্যাবলোতে প্রধানমন্ত্রীর প্রতিটি বাড়িতে পাইপবাহিত জল সরবরাহের যে পরিকল্পনা রয়েছে তা তুলে ধরা হয়েছে। এই কারণে এবারের কুচকাওয়াজে মন্ত্রকের এই ট্যাবলোটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে ২০২৪ সালের মধ্যে নিরবচ্ছিন্নভাবে পাইপবাহিত বিশুদ্ধ জল পৌঁছে দিতে ‘জল জীবন মিশন’-এর সূচনার কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে দেশে ১৭ কোটি ৮০ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে মাত্র ৩ কোটি ৩০ লক্ষ পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা রয়েছে। বাকি ১৪ কোটি ৬০ লক্ষ গ্রামীণ পরিবারে ২০২৪ নাগাদ পাইপবাহিত বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়।

জল শক্তি মন্ত্রকের ঐ ট্যাবলোতে সামনের দিকে ছিল একটি বৃহদাকার ধাতু নির্মিত জলের কল এবং ধাতু নির্মিত একটি পাত্র যা, লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারগুলির জলের চাহিদার বিষয়টিকেই প্রতিফলিত করে। ট্যাবলোর মাঝখানে জল জীবন মিশনের আওতায় উপকৃত গ্রামীণ পরিবারগুলিকে তুলে ধরা হয়েছে যেখানে একটি পরিবার রান্নাঘর, শৌচালয় ও অন্যত্র পাইপবাহিত জলের সুবিধা পাচ্ছে।

 

 

CG/BD/DM


(রিলিজ আইডি: 1600884) ভিজিটরের কাউন্টার : 152
এই রিলিজটি পড়তে পারেন: English