কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভূ-বিদ্যা এবং খনিজ সম্পদে সহযোগিতার ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের মধ্যে সমঝোতাপত্র অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রকাশিত: 22 JAN 2020 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জানুয়ারি, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খনি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় ভূ-বিদ্যা সর্বেক্ষণ (জিএসআই) এবং ব্রাজিলের শক্তি ও খনি মন্ত্রকের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ব্রাজিল (সিপিআরএম)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দেওয়া হয়। এই চুক্তি অনুসারে, এই দুটি সংস্থা ভূ-বিদ্যা এবং খনিজ সম্পদের বিষয়ে সহযোগিতা করবে।

এই সমঝোতাপত্র অনুসারে ভারতের জিএসআই এবং ব্রাজিলের সিপিআরএম-এর মধ্যে ভূ-বিদ্যা ও খনিজ সম্পদের সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1600183) ভিজিটরের কাউন্টার : 149
এই রিলিজটি পড়তে পারেন: English