বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা পর্ষদ (সিএসআইআর) প্রকৃতি ভারত ২০২০ প্রবন্ধ প্রতিযোগিতার সূচনা করেছে
প্রকাশিত:
09 JAN 2020 9:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জানুয়ারী, ২০১৯
বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা পর্ষদ (সিএসআইআর) প্রকৃতি ভারত (নেচার ইন্ডিয়া) ২০২০ প্রবন্ধ প্রতিযোগিতার সূচনা করেছে। সমাজে কিভাবে বিজ্ঞানের প্রভাব পড়ে এবং দেশকে কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় সেই বিষয়ে ভারতের যুবক-যুবতী, অভিজ্ঞ বিজ্ঞানী, গবেষক এবং লেখক-লেখিকাদের চিন্তাভাবনাকে এক ছাতার তলার নিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫-৫০ বছর বয়সী ব্যক্তিরাই এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রবন্ধগুলি ব্যক্তিভিত্তিক ক্ষুদ্র সত্য কাহিনী অবলম্বনে এবং বিজ্ঞান ভিত্তিক হতে হবে। ভারতে বিজ্ঞানের ভবিষ্যৎ পথনির্দেশিকার দিশাও তুলে ধরতে হবে প্রবন্ধে। একইসঙ্গে এই প্রবন্ধগুলিতে বিজ্ঞানের সামাজিক প্রভাবের চিন্তাভাবনা থাকতে হবে। প্রতিটি প্রবন্ধ ১ হাজার শব্দের মধ্যে লিখতে হবে।
এই প্রবন্ধ প্রতিযোগিতা সূচনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে। তিনি বলেন, এই প্রবন্ধ প্রতিযোগিতা থেকে সমাজে বিজ্ঞানের সুফল মিলবে এবং দেশের বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাঁদের ভাবনাচিন্তা ভাগ করে নিতে পারবেন।
জমা দেওয়া প্রবন্ধগুলি বিচার করে দেখবেন সম্পাদক এবং বৈজ্ঞানিক মন্ডলীর একটি দল। প্রবন্ধ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৯ই মার্চ। প্রতিযোগিতায় বিজয়ী প্রবন্ধগুলি নেচার ইন্ডিয়া অ্যানুয়াল ভলিউম এবং নেচার ইন্ডিয়া ব্লগে প্রকাশিত হবে। এই প্রতিযোগিতায় প্রথম স্হানাধিকারীকে ৪০, দ্বিতীয় স্হানাধিকারীকে ৩০ এবং তৃতীয় স্হানাধিকারীকে ২০ হাজার টাকার নগদ পুরস্কার, ট্রফি এবং শংসাপত্র প্রদান করা হবে।
CG/SS/NS
(রিলিজ আইডি: 1598983)
ভিজিটরের কাউন্টার : 147