কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
ডঃ জিতেন্দ্র সিং ‘ভারতের সংবিধানের ইতিহাসের ওপর ডিজিটাল প্রদর্শনী’র উদ্বোধন করলেন
প্রকাশিত:
10 DEC 2019 11:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০১৯
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জনঅভিযোগ ও পেনশন, আনবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে ভারতের সংবিধানের ইতিহাসের ওপর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করলেন। লোকসভার সচিবালয়ের আর্কাইভ, সংসদের সংগ্রহশালা ও ব্যুরো অফ আউটরিচ অ্যান্ড কম্যুনিকেশনের সহযোগিতায় কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর এই প্রদর্শনীর আয়োজন করেছে। নর্থ ব্লকে ৮ নম্বর গেটের আজ ও আগামীকাল এই প্রদর্শনী চলবে।
ডঃ সিং বলেন, ১৯৪৬ সালের আজকের দিনে অর্থাৎ ৯ই ডিসেম্বর গণপরিষদে প্রথম অধিবেশন বসেছিল। তার ৭০ বছর পূর্তিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মৌলিক অধিকার রক্ষার ওপরসবসময়েই গুরুত্ব আরোপ করেন। আমরা যদি জীবনের প্রতিটি মুহূর্তে সংঘবদ্ধভাবে আমাদের কর্তব্য পালন করতে পারি, তা হলে দেশের প্রতি কর্তব্যও পালন করা সম্ভব। মন্ত্রী দপ্তরের আধিকারিকদের এই উপলক্ষে জাতীয় শপথবাক্য পাঠ করান।
এই প্রদর্শনীতে গণপরিষদের সদস্যদের ছবি, বিভিন্ন বিতর্কের বাণীবদ্ধ সংস্করণ, সংবিধানের ওপর নির্মিত চলচ্চিত্র, সংবিধানের প্রতিমূর্তি-সহ বিভিন্ন উল্লেখযোগ্য সামগ্রী স্থান পেয়েছে।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1595680)
ভিজিটরের কাউন্টার : 120