সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

জাতীয় মহাসড়কে অবস্থিত টোল প্লাজাগুলিতে স্থানীয় মানুষদের ছাড়

प्रविष्टि तिथि: 09 DEC 2019 5:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর, ২০১৯

 

 

জাতীয় মহাসড়কের কিছু অংশের পাশাপাশি যেখানে স্থায়ী সেতু, বাইপাস অথবা টানেল আছে সেখানে এই মহাসড়ক ব্যবহার করার সময় দু-তিনচাকা, ট্র্যাক্টর, চাষিদের মালবহনকারী গাড়ি, পশুবহনকারী গাড়ির ক্ষেত্রে কোনরকম টোল ট্যাক্স নেওয়া হবে না। কিন্তু যেখানে জাতীয় মহাসড়কের পাশাপাশি যান চলাচলের বিকল্প সড়ক ব্যবস্থা রয়েছে, সেখানে এই সমস্ত গাড়িগুলিকে বিকল্প রাস্তায় ব্যবহার করতে হবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ উপরোক্ত যানবাহনগুলির জন্য টোল ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে ৬০টি হাই ট্র্যাফিক ফি টোল প্লাজা চিহ্নিত করেছে। ৩ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮২ লক্ষ ৫৫ হাজার টাকার ‘ফাস্টট্যাগ’ প্রেরণ করা হয়েছে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক দপ্তরের মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

 

 

SSS/SS/DM


(रिलीज़ आईडी: 1595595) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English