উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
সমাজের খারাপ জিনিসগুলি নির্মূল করার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
09 DEC 2019 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর, ২০১৯
মহিলাদের প্রতি অসম্মান, লিঙ্গ, জাতিগত সমস্যার মতো সমাজের খারাপ জিনিসগুলি নির্মূল করার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। পুণেতে বিশ্ববিদ্যালয়রূপে গণ্য সিমবায়োসিস ইন্টারন্যাশনালের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে একথা জানান তিনি। উপ-রাষ্ট্রপতি বলেন, মহিলাদের প্রতি অসম্মান সামাজিক অবক্ষয়ের স্বরূপ। শুধুমাত্র আইন বা বিলের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। মহিলাদের প্রতি অসম্মানের মতো অপরাধ আটকানোর জন্য আমাদের মানসিকতারও পরিবর্তন করা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভাবনাচিন্তা করতে হবে। আমাদের ভারতীয় মূল্যবোধে মহিলা, গুরু এবং বড়দের প্রতি সম্মান দেওয়ার সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিকে বজায় রাখা প্রয়োজন। একইসঙ্গে, মহিলাদের পরিবারে, সমাজে এবং অর্থনৈতিক দিক স্বশক্তিকরণের প্রয়োজন বলে তিনি জানান। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও উপ-রাষ্ট্রপতি জানান। আমাদের নিত্যদিন যে সমস্ত সমস্যার মুখোমুখি হতে হয়, তার সমাধানে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান-ও জানান উপ-রাষ্ট্রপতি। মানব জীবনের প্রয়োজনের অনুরূপ বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানো প্রয়োজন বলেও মত প্রকাশ করেন শ্রী নাইডু। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণেরও প্রয়োজন বলে জানান তিনি।
এদিন অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধী এবং বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। মানবজাতির উন্নয়নে এই দুই মহামানবের অবদানের কথাও ছাত্রছাত্রীদের সমানে তুলে ধরেন উপ-রাষ্ট্রপতি।
এই সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট কবি, গীতিকার, চিত্রনাট্যকার শ্রী জাভেদ আখতার এবং বিশিষ্ট বিজ্ঞানী ডঃ টেসি থমাসকে সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করা হয়। তাঁদের শুভেচ্ছা জানান উপ-রাষ্ট্রপতি।
এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রান্ত থেকে এবং ৮৫টি দেশ থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
SSS/SS/DM
(রিলিজ আইডি: 1595540)
ভিজিটরের কাউন্টার : 133