অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
চতুর্থ দফায় উড়ান প্রকল্পের আওতায় উত্তর পূর্বাঞ্চলের ৩০টি বিমানবন্দর ও একটি ওয়াটার এরোড্রোমের জন্য দরপত্র আহ্বান
प्रविष्टि तिथि:
09 DEC 2019 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০১৯
উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্হার উন্নয়নের লক্ষ্যে অসামরিক বিমান চলাচল মন্ত্রক চতুর্থ দফায় উড়ান প্রকল্পের আওতায় ছয়টি স্বল্প ব্যবহৃত ও ২৪টি অব্যবহৃত-সহ মোট ৩০টি বিমানবন্দর ও একটি ওয়াটার এয়ারোড্রামের জন্য দরপত্র আহ্বান করেছে। স্বল্প ব্যবহৃত বিমানবন্দর ও এয়ারস্ট্রিপগুলি হল অরুণাচলপ্রদেশের- আলিনিয়া, আলং, দাপারিজো, মেচুকা, টুটিং, বিজয়নগর, ওয়ালং, ইংহিওং, জিরো। অসমের- চাবুয়া, দরঙ, দিনজান, লেডো, মিশা মারি, নাজিরা, সাদিয়া, সর্বোগ, সুকেরাতিং (দুমদুমা)। মেঘালয়ের দ্যারা, শেল্লা, তুরা এবং ত্রিপুরার কৈলা শহর, কমলপুর ও খোয়াই। অব্যবহৃত বিমানবন্দর ও এয়ারস্ট্রিপগুলি হল অরুণাচলপ্রদেশের- পাশিঘাট ও তেজু। অসমের জোরহাট, রুপসি ও তেজপুর এবং মেঘালয়ের শিলং। যে ওয়াটার এয়ারোড্রামের জন্য দরপত্র আহ্বান জানানো হয়েছে সেটি হল, উমরাংসো জলাধার।
আগামী পাঁচ বছরে দেশে ১০০র বেশি বিমানবন্দর ও ১ হাজার বিমান পথকে কার্যকরী করে তোলার লক্ষ্যে অসামরিক বিমান চলাচল মন্ত্রক উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে বিমান পরিষেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
SSS/CB/NS
(रिलीज़ आईडी: 1595539)
आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English