রাষ্ট্রপতিরসচিবালয়

বিশ্ববিদ্যালয় হল চিন্তাভাবনার মহান প্রতিষ্ঠান, কিন্তু কোন উঁচু স্হানে বসে থেকে প্রশাসন চালালে হবেনা, মাটির সঙ্গে যোগ রাখতে হবে- বিশ্ববিদ্যালয় সমাজের অংশ, যা সমাজ পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে পারে বলে জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 09 DEC 2019 3:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০১৯

 

 

বিশ্ববিদ্যালয় হল চিন্তাভাবনার মহান প্রতিষ্ঠান, কিন্তু কোন উঁচু স্হানে বসে থেকে প্রশাসন চালালে হবেনা, মাটির সঙ্গে যোগ রাখতে হবে বলে জানালের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয়ে ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সমাজেরই অংশ। তাই সমাজ পরিবর্তনের সঙ্গে যুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির শুধুমাত্র নতুন জ্ঞানের উন্মেষণ ঘটানোর জন্য গবেষণার কাজ করলে হবেনা, একইসঙ্গে মানব সমাজের উন্নতির জন্যও কাজ করতে হবে। তিনি বলেন, ছাত্র এবং শিক্ষকদের সমাজের প্রান্তিক মানুষের উন্নতির জন্য কাজ করতে হবে। পরিবেশ, স্বাস্হ্য, শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে গুরুত্ব দিতে হবে বলেও তিনি জানান। এই কাজের ক্ষেত্রে উৎকল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রী কোবিন্দ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ৭৫ বছর পূর্ণ করা একটি মাইলফলক। উৎকল বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আগামী দিনে এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি।

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগের দিন রাষ্ট্রপতি ওড়িশার খুরদা জেলার বারুই পাহাড় পরিদর্শন করেন এবং পাইক বিদ্রোহের স্মরণে  শিলান্যাস করেন।

 

 

SSS/SS/NS


(রিলিজ আইডি: 1595534) ভিজিটরের কাউন্টার : 134
এই রিলিজটি পড়তে পারেন: English