নারীওশিশুবিকাশমন্ত্রক

শিশুদের বিরুদ্ধে অপরাধ

প্রকাশিত: 05 DEC 2019 6:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০১৯

 

 

    শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা রুখতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিশুদের অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার প্রদান এবং যৌন হেনস্হার হাত থেকে রক্ষা করার জন্য প্রোটেকশন অফ চাইল্ড রাইট অ্যাক্ট (সিপিসিআর) ২০০৫, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস (পকসো) অ্যাক্ট ২০১২ এবং দ্যা জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট ২০১৫-এর মতো আইন চালু করেছে সরকার।

    আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি ব্যবস্হা রাজ্যের বিষয়। প্রত্যেক নাগরিক সহ শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা সংশ্লিষ্ট রাজ্য সরকারেরই দায়িত্ব। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৪ সালের পর থেকে দেশে শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা রুখতে মামলা নথিভুক্তের সংখ্যা ক্রমশই বেড়েছে। ২০১৪ সালে যেখানে মামলার সংখ্যা ছিল ৮৯ হাজার ৪২৩, তা ২০১৭ সালে বেড়ে হয় ১ লক্ষ ২৯ হাজার ৩২। এরমধ্যে পশ্চিমবঙ্গে ২০১৭ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা রুখতে মামলার সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৫৫১।

    রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতি স্মৃতি যুবিন ইরানী।

 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1595152) ভিজিটরের কাউন্টার : 87
এই রিলিজটি পড়তে পারেন: English