প্রতিরক্ষামন্ত্রক

ভারত ও নেপালের মধ্যে ১৪তম সূর্য কিরণ শীর্ষক যৌথ সামরিক মহড়ার সূচনা

প্রকাশিত: 03 DEC 2019 7:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০১৯

 

 

    নেপালের রূপেনদিহাই জেলায় শালিঝান্ডির নেপাল আর্মি ব্যাটেল স্কুলে আজ থেকে শুরু হয়েছে ভারত ও নেপালের মধ্যে ‘১৪তম সূর্য কিরণ’ শীর্ষক যৌথ সামরিক মহড়া। গত বছর জুন মাসে উত্তরাখন্ডের পিথোরাগড়ে দুই দেশের মধ্যে ১৩তম যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

    পার্বত্য এলাকায় সন্ত্রাস দমন, জঙ্গলের মধ্যে যুদ্ধ কৌশল বিষয়ে প্রশিক্ষণের জন্য ভারত ও নেপালের মধ্যে এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকাজ, বিপদশঙ্কুল পরিস্হিতিতে সহায়তা প্রদান, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে মহড়া চলবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এছাড়াও জঙ্গল এলাকায় সন্ত্রাস দমন, দেশের সুরক্ষা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে এই যৌথ সামরিক মহড়ায়।   

 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1594790) ভিজিটরের কাউন্টার : 107
এই রিলিজটি পড়তে পারেন: English