ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের অবদান দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২৯.৭ শতাংশ এবং রপ্তানির ৪৯.৬৬ শতাংশ

প্রকাশিত: 02 DEC 2019 6:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ ডিসেম্বর, ২০১৯

 

 

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের (এমএসএমই) অবদান দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ২৯.৭ শতাংশ এবং রপ্তানির ৪৯.৬৬ শতাংশ। সরকার, ‘ক্রেডিট লিঙ্কড ক্যাপিটাল সাবসিডি অ্যান্ড টেকনলজি আপগ্রেডেশন স্কিম’, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগের জন্য ক্লাস্টার উন্নয়ন প্রকল্প, এই শিল্পগুলির উৎপাদিত পণ্যসামগ্রী সহজে বাজারজাতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী, সম্মেলন, বৈঠকে এবং ওয়ার্কশপের মাধ্যমে এমএসএমই-কে সাহায্য করে থাকে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।

 

 

CG/CB/DM


(রিলিজ আইডি: 1594566) ভিজিটরের কাউন্টার : 75
এই রিলিজটি পড়তে পারেন: English