প্রকাশিত:
02 DEC 2019 6:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ ডিসেম্বর, ২০১৯
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বিশ্বব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় সুসংহত সড়ক দুর্ঘটনা তথ্যভাণ্ডার (আইআরএবি) প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য, অ্যাপ-ভিত্তিক সফ্টওয়্যারের মাধ্যমে দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করা। এর মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যে অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাগুলি চিহ্নিত করা সম্ভব।
২০১১-১৪ সাল পর্যন্ত ৭৮৯টি এলাকা চিহ্নিত করা গেছে যেখানে দুর্ঘটনা ঘটে থাকে। এর মধ্যে ৬৬০টি জায়গা জাতীয় মহাসড়কের এবং ১২৯টি জায়গা রাজ্য সড়কের অন্তর্গত। ইতিমধ্যেই জাতীয় সড়কের ৩৯৫টি জায়গায় দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের আরও ২১৫টি জায়গায় এই প্রক্রিয়া চলছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
CG/CB/DM