প্রকাশিত:
28 NOV 2019 6:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০১৯
বর্তমানে অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করার প্রস্তাব সরকারের কাছে নেই। তবে, ১৯৭২ – এর সেন্ট্রাল সিভিল সার্ভিসেস্ (সিসিএস) (পেনশন) রুলস্ - এর ৪৮ নম্বর নিয়োগ, মৌলিক নিয়মাবলী (৫৬ জে) এবং ১৯৫৮-র অল ইন্ডিয়া সার্ভিসেস্ রুলস্ অনুযায়ী জনস্বার্থে যদি দেখা যায় কোনও সরকারি কর্মচারীর মধ্যে ন্যায়-পরায়ণতার অভাব রয়েছে, তা হলে তাঁকে আগেই অবসর গ্রহণ করিয়ে দিতে পারে সরকার। এক্ষেত্রে, সরকার লিখিতভাবে তিন মাস আগেই অবসর গ্রহণের নোটিশ দেয় অথবা অবসর গ্রহণ করিয়ে দেওয়ার নোটিশ ধরানোর পরিবর্তে তিন মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে পারে, যদি না সেই কর্মচারী ‘গ্রুপ-এ’ বা ‘গ্রুপ-বি’র কর্মচারী হন অথবা অস্থায়ীভাবে কাজ করেন কিংবা সরকারি চাকরিতে ৩৫ বছর বয়সের আগে বা ৫০ বছর বয়সের পর নিয়োজিত হন।
আজ লোকসভায় লিখিতভাবে এই তথ্য জানান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল বিকাশ, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মচারী, জনঅভিযোগ ও পেনশন এবং আনবিক শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SSS/SB