রেলমন্ত্রক
রেল স্টেশনগুলিতে প্রাপ্ত সুবিধা
प्रविष्टि तिथि:
28 NOV 2019 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ নভেম্বর, ২০১৯
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে রেল মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল জানান রেল স্টেশনগুলির আধুনিকীকরণ এবং উন্নীতকরণ একটি চলতি প্রক্রিয়া এবং সময়ে সময়ে এর জন্য নানা কর্মসূচি নেওয়া হয়। বর্তমানে আদর্শ স্টেশন কর্মসূচির অধীনে ১,২৫৩টি স্টেশনকে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে যার মধ্যে ১,১৪৯টির কাজ হয়ে গেছে। বাকিগুলির কাজ শেষ হবে ২০১৯-২০-তে। বিভিন্ন যাত্রী পরিষেবা যেমন, স্টেশন বাড়ি, রিটায়ারিং রুম, ওয়েটিং রুম (স্নানাগার সহ), মহিলাদের জন্য আলাদা ওয়েটিং রুম, আশপাশের এলাকার সৌন্দর্যায়ন, পার্কিং ব্যবস্থা, সাইনবোর্ড, ফুট ওভারব্রিজ, র্যাম্প ইত্যাদি রেল স্টেশনগুলিতে করা হচ্ছে। এছাড়াও, প্রয়োজনমাফিক উন্নীতকরণ করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ আধিকারিক এবং কর্মীদের জন্য রেল কলোনিতে যে পুরনো বাড়ি-ঘর রয়েছে পরিস্থিতি অনুযায়ী সেগুলি সংস্কার করা হচ্ছে বা নতুন করে তৈরি করা হচ্ছে। এরকম ৮৪টি রেল কলোনির উন্নয়নের ভার দেওয়া হয়েছে রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে।
প্রতিবন্ধী ব্যক্তি, বরিষ্ঠ নাগরিক, মহিলা ও শিশু যাত্রীদের দেখাশোনার জন্য রেল স্টেশনকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
CG/AP/DM
(रिलीज़ आईडी: 1593972)
आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English