শিল্পওবাণিজ্যমন্ত্রক

শিল্প করিডর গড়ে তোলা

প্রকাশিত: 20 NOV 2019 10:05PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০১৯

 

 

কেন্দ্রীয় সরকার সারা দেশে পাঁচটি শিল্প করিডর প্রকল্প গড়ে তোলার অনুমতি দিয়েছে। জাতীয় শিল্প করিডর উন্নয়ন ও রূপায়ণ পরিষদ এই প্রকল্পগুলির রূপায়ণের দায়িত্বে রয়েছে। এই পাঁচটি শিল্প করিডর হ’ল : দিল্লি – মুম্বাই শিল্প করিডর; অমৃতসর – কলকাতা শিল্প করিডর; চেন্নাই – বেঙ্গালুরু শিল্প করিডর; বিশাখাপত্তনম – চেন্নাই শিল্প করিডর (প্রথম পর্যায়)-সহ ইস্ট কোস্ট অর্থনৈতিক করিডর এবং বেঙ্গালুরু – মুম্বাই শিল্প করিডর।

অমৃতসর – কলকাতা শিল্প করিডর রূপায়ণের জন্য সম্ভাব্য পরিকল্পনা প্রণয়নের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়াও, এই করিডর যে রাজ্যগুলিতে গড়ে উঠবে, সেই রাজ্যগুলির একটি করে জায়গাকে সুসংবদ্ধ উৎপাদন ক্লাস্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রঘুনাথপুর ক্লাস্টারও রয়েছে। রঘুনাথপুরে এ ধরনের ক্লাস্টার গড়ে তোলার জন্য বিস্তারিত মাস্টার পরিকল্পনা ও প্রাথমিক কারিগরিমূলক কাজ পুরোদমে চলছে। এছাড়াও, বিশাখাপত্তনম – চেন্নাই শিল্প করিডর-সহ ইস্ট কোস্ট অর্থনৈতিক করিডর রূপায়ণের জন্য এশীয় উন্নয়ন ব্যাঙ্কের কাছ থেকে ৬৩১ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা নেওয়া হচ্ছে। এই অর্থনৈতিক করিডর রূপায়ণের জন্য পূর্ব উপকূলের যে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ-ও রয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল।

 

 

SSS/BD/SB 


(রিলিজ আইডি: 1592534) ভিজিটরের কাউন্টার : 137
এই রিলিজটি পড়তে পারেন: English