স্বরাষ্ট্র মন্ত্রক

বিভিন্ন জেলে বিচারাধীন বন্দী

প্রকাশিত: 20 NOV 2019 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০১৯

 

 

 

 

বিচারাধীন বন্দী প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এক প্রশ্নের লিখিত জবাবে আজ জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য সম্বলিত কারাগারের পরিসংখ্যান অনুযায়ী, ‘প্রিজন স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া’ প্রকাশনায় ১৩,১৪৩ জন বিচারাধীন বন্দী বিভিন্ন কারাগারে তিন থেকে পাঁচ বছর আটকে রয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অবশ্য এই ধরনের কোন সমীক্ষা করা হয়নি।

 

বিচারাধীন বন্দীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুসারে কারাগার ও বিচারাধীন বন্দীর বিষয়টি রাজ্যের তালিকাভুক্ত। এই কারণে কারাগারের প্রশাসন ও ব্যবস্থাপনার পুরো দায়িত্বই রাজ্য সরকারগুলির। তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিচারাধীন বন্দীদের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ফৌজদারি প্রক্রিয়ার ৪৩৬এ ধারা অনুযায়ী কোন বিচারাধীন বন্দী যদি সর্বোচ্চ দেড় বছর আটকে থাকে, তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তবে, যেসব বন্দীর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, তারা এই ধারার আওতায় পড়বে না। কারাগারে বন্দীদের বিষয়ে বিস্তারিত তথ্য ই-প্রিজন্‌স পোর্টাল থেকে পাওয়া যাবে।

 

মন্ত্রী আরও জানান, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন থানা, কারাগার ও শিশুকল্যাণ কেন্দ্রে প্যারা-আইনি স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। তিনি আর জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ (নালসা) বিচারাধীন বন্দীদের বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর তৈরি করেছে যা গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠিয়েছে।

  

 

SSS/CB/DM


(রিলিজ আইডি: 1592417) ভিজিটরের কাউন্টার : 140
এই রিলিজটি পড়তে পারেন: English