প্রকাশিত:
11 NOV 2019 6:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০১৯
গুরু নানক দেবজির জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেন, “গুরু নানক দেবজির ৫৫০তম জন্মজয়ন্তীর এই পবিত্র ক্ষণে আমি দেশ ও বিদেশের সকল ভারতীয় বিশেষ করে, শিখ সম্প্রদায়ের ভাই-বোনেদের আমার শুভেচ্ছা জানাচ্ছি।
গুরু নানক দেবজির জীবন ও শিক্ষা মানবসভ্যতার ভালোবাসা, সাম্য, সম্প্রীতির উদাহরণ। তিনি অসাম্য ও আচার সর্বস্বতা দূর করতে সকলের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেন এবং ‘সরবত দা ভালা’, অর্থাৎ সকলের ভালো যেন হয়, সেই লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করেন। ‘নাম জপো, কিরাত করো ও বন্দ ছাকো’ অর্থাৎ, ঈশ্বরের নাম-গান করো, সততা ও কঠিন পরিশ্রমের সঙ্গে তোমার দায়িত্ব পালন করো এবং তুমি যা অর্জন করেছ তা যাদের প্রয়োজন তাদের মধ্যে ভাগ করে নাও - সমস্ত মানবজাতির উদ্দেশে তিনি এই বার্তা দেন। গুরু নানক দেবজি নারীদের প্রতি সম্মানের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি ছিলেন আদর্শ সংসারী যিনি সাধুসন্তদের মতো জীবনযাপন করতেন। এইভাবে সারা পৃথিবীকে তিনি ‘কর্ম’-এর বাণী প্রচার করেছেন।
এই পবিত্র তিথিতে আমরা গুরু নানক দেবজিকে অনুসরণ করি এবং তাঁর সাম্য ও সামাজিক ন্যায়ের শিক্ষা অনুসরণ করে একটি সমাজ গঠন করি।”
CG/CB/DM