তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫০তম আইএফএফআই-এর সমাপ্তি চলচ্চিত্র ‘মারঘে অ্যান্ড হার মাদার’
प्रविष्टि तिथि:
08 NOV 2019 5:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ নভেম্বর, ২০১৯
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তীতে বিখ্যাত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে। এই প্রবণতা উৎসবের শেষদিন পর্যন্ত বজায় থাকবে। ইরানীয় চলচ্চিত্র পরিচালক মহসেন মাখমালবাফ পরিচালিত ‘মারঘে অ্যান্ড হার মাদার’ চলচ্চিত্রটি দিয়ে এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
এই ফিল্মের মূল চরিত্র ছ’বছরের একটি মেয়ে - মারঘে। সে তার ‘সিঙ্গল মাদার’ ক্লাউডিয়ার সঙ্গে থাকত। আর্থিক অনটনের জন্য ক্লাউডিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মারঘে, প্রতিবেশী এক বৃদ্ধার আশ্রয়ে থাকা শুরু করে। ইটালিয়ান ভাষায় ইটালির প্রেক্ষাপটে মাখমালবাফ-এর এটি প্রথম ছবি। তিনি এর আগে ইরানের প্রেক্ষাপটে ছবি নির্মাণ করেছেন।
এই ছবিটি ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটিতে চলচ্চিত্র পরিচালকের দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতিফলন স্পষ্ট। পরিচালক এখানে নতুন নতুন বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছেন। তাঁর আগের কাজগুলি থেকে এই কাজের ধারা সম্পূর্ণ আলাদা। এতদিন মাখমালবাফ মধ্যপ্রাচ্যের দৈনন্দিন জীবন, বিপ্লব ও কর্তৃত্ব পরায়ণতার মতো বিষয়গুলি নিয়ে ছবি করতেন। আর এই ছবিটি পরিচিতি, সামাজিক ব্যবস্থা, নৈতিকতার মতো বর্তমান তরুণ প্রজন্মের নানা সমস্যার ওপর নির্মিত। বসফোরাস চলচ্চিত্র উৎসব, ২০১৯-এর প্রিমিয়ার শো’তে এই ছবিটি প্রদর্শিত হয়েছে এবং মনোনীতও হয়েছিল।
মাখমালবাফ এর আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হন। তাঁকে ইরানের দ্বিতীয় প্রজন্মের নতুন ধারার ছবির একজন পথপ্রদর্শক বলেও গণ্য করা হয়।
এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছর ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। এশিয়া মহাদেশের বিখ্যাত চলচ্চিত্র উৎসবের মধ্যে এটি একটি। এই উৎসবে ৭৬টি দেশের ২০০টি বিখ্যাত ফিল্ম প্রদর্শিত হবে। ভারতীয় প্যানোরামা বিভাগে ২৬টি কাহিনীচিত্র ও ১৫টি অ-কাহিনীচিত্র এখানে দেখানো হবে। এই চলচ্চিত্র উৎসবে ১০ হাজারেরও বেশি চলচ্চিত্রপ্রেমী ও দর্শক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1591039)
आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English