প্রধানমন্ত্রীরদপ্তর
দেওয়ালির শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন দেশের নেতৃত্বদের প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন
প্রকাশিত:
29 OCT 2019 4:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০১৯
দেওয়ালি উপলক্ষে সাধারণ মানুষকে ব্রিটেনের প্রধানমন্ত্রী মিঃ বরিস জনসন, ইজরায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন রাষ্ট্রপতি মিঃ ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মিঃ জাস্টিন ট্রুডো, ইজরায়েলের রাষ্ট্রপতি মিঃ রুভেন রিভলিন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিঃ লি সিয়েন লুঙ্গ, মার্কিন উপ-রাষ্ট্রপতি মিঃ মাইক পেন্স শুভেচ্ছা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সারা বিশ্বের পাশাপাশি ব্রিটেনেও সকলে দেওয়ালি উদযাপন করছেন। আমি সকলকে দেওয়ালি, আনন্দময় এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দেওয়ালি।
এর উত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইটে বরিস জনসনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে দেওয়ালির সারাংশ ব্যাখ্যা করেছেন। দেওয়ালি মানুষকে একত্রিত করে তোলে। ব্রিটেনে ভারতীয় সম্প্রদায়ের দেওয়ালি উদযাপন তাঁর কাছে খুব আনন্দের বিষয়। আশা করছি, তিনিও সিঙ্গারা এবং মিষ্টিমুখের মাধ্যমে এই উৎসব উপভোগ করেছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহু এক ট্যুইট বার্তায় দেওয়ালি উপলক্ষে প্রধানমন্ত্রী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এর উত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইটে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন রাষ্ট্রপতি মিঃ ডোনাল্ড জে ট্রাম্প এক ট্যুইট বার্তায় বলেছেন, আলোর উৎসব দেওয়ালি সকলের কাছে আনন্দ বহন করে নিয়ে আসে। #শুভ দেওয়ালি।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও এক ট্যুইট বার্তায় মার্কিন রাষ্ট্রপতির উদ্যমের সঙ্গে দেওয়ালি উদযাপনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী মিঃ জাস্টিন টুডো এক ট্যুইট বার্তায় দেওয়ালি এবং বান্দি ছোর দিবস উপলক্ষে কানাডা এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পালটা ট্যুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেওয়ালি এবং বান্দি ছোর দিবস প্রত্যেক মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি বহন করে নিয়ে আসে।
ইজরায়েলের রাষ্ট্রপতি মিঃ রুভেন রিভলিন এক ট্যুইট বার্তায় বলেছেন, দীপাবলি প্রত্যেক মানুষের ঘরে সুখ ও আনন্দ নিয়ে আসে। প্রত্যেক ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পালটা ট্যুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, উৎসবের এই মরশুম সম্প্রীতি ও সুখের বার্তা বহন করে নিয়ে আসে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিঃ লি সিয়েন লুঙ্গ আলোর উৎসব দীপাবলিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আলোর এই উৎসব সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসে বলে এক ট্যুইট বার্তায় জানিয়েছেন।
এর উত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় বলেছেন, সিঙ্গাপুরে যেভাবে এই উৎসব উদযাপন করা হয়েছে তার জন্য অভিভূত তিনি।
মার্কিন উপ-রাষ্ট্রপতি মিঃ মাইক পেন্স এক ট্যুইট বার্তায় বলেছেন, আলোর এই উৎসব সারা বিশ্বের সঙ্গে এখানেও উদযাপন করা হচ্ছে।
পালটা ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন উপ-রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
CG/SS/DM
(রিলিজ আইডি: 1589461)
ভিজিটরের কাউন্টার : 63