কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের উদ্যোগ

প্রকাশিত: 23 OCT 2019 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০১৯

 

 

 

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নের ব্যাপারে আলাপ-আলোচনার জন্য কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের আধিকারিকরা শীঘ্রই শ্রীনগর সফর করতে পারেন বলে বিভাগীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং জানিয়েছেন।

 

উল্লেখ করা যেতে পারে দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী ভি শ্রীনিবাসের নেতৃত্বে এক প্রতিনিধিদল গত ৪-৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীর সফর করsন। দপ্তরের যুগ্ম সচিব শ্রী ভি শশাঙ্ক শেখরের নেতৃত্বে দ্বিতীয় দলটি গত ২০-২১ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীর সফরে যায়। এছাড়াও শ্রী শেখরের নেতৃত্বে আরও একটি দল গত ১৫ ও ১৬ই অক্টোবর জম্মু ও কাশ্মীর সফর করে।

 

শ্রী শেখরের নেতৃত্বে জম্মু ও কাশ্মীর সফরে যাওয়া তৃতীয় প্রতিনিধিদলটি গত ১৫ ও ১৬ই অক্টোবর জম্মু ও কাশ্মীরের সরকারি দপ্তিরগুলিতে ই-কার্যালয় কর্মসূচি রূপায়ণ, আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ এবং বিপর্যয় ব্যবস্হাপনা নিয়ে আলাপ-আলোচনা করেন। রাজ্যপালের উপদেষ্টা শ্রী কে কে শর্মার তত্ত্বাবধানে গত ১৬ই অক্টোবর আয়োজিত এক জন অভিযোগ শুনানী কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন এবং সমস্যা নিরসনের পন্হা-পদ্ধতি সম্পর্কে আধিকারিকদের অবহিত করেন।

 

এই প্রতিনিধি দলটি জম্মু ও কাশ্মীরের সরকারকে উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পুরস্কার কর্মসূচির আওতায় যে ১১টি আবেদনপত্র পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বিশদে সাফল্যের কাহিনী প্রকাশ করার অনুরোধ জানান। এই কর্মসূচির উদ্দেশ্য হল, ন্যূনতম সরকারি হস্তক্ষেপের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম আরও দক্ষ করে তোলা।

 

এরপর এই প্রতিনিধি দলটি রাজ্যপালের দুই উপদেষ্টার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন তথা শিল্প ও সংস্কৃতি দপ্তরের পদস্হ আধিকারিকদের সঙ্গেও জম্মু ও কাশ্মীরে প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের পক্ষ থেকে যেসমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি তথা ঐতিহ্য নিয়ে স্বল্প দৈঘ্যের চলচ্চিত্র বা ভিডিও প্রযোজনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। উল্লেখ করা যেতে পারে জম্মুতে আগামী ৩০ নভেম্বর বিপর্যয় ব্যবস্হাপনা নিয়ে দুদিনের এক সম্মেলনের আয়োজন করা হবে।

 

 

CG/BD/NS


(রিলিজ আইডি: 1588820) ভিজিটরের কাউন্টার : 111
এই রিলিজটি পড়তে পারেন: English