মানবসম্পদবিকাশমন্ত্রক
আইআইটি খড়গপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এমবিবিএস পাঠক্রম চালু
प्रविष्टि तिथि:
21 OCT 2019 4:44PM by PIB Kolkata
কলকাতা, ২১ অক্টোবর, ২০১৯
দেশের বহু মানুষ সুপার স্পেশালিটি স্বাস্হ্য পরিষেবার সুযোগ পান না। এঁদের কথা বিবেচনা করে আইআইটি খড়গপুরের সুপার স্পেশালিটি হাসপাতাল- ডঃ বি সি রায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে এ বছরের মধ্যেই বর্হিবিভাগে রোগী দেখার ব্যবস্হা করা হবে। হাসপাতালের আন্তর্বিভাগে ৪০০ শয্যার ব্যবস্হা আগামী বছরের মধ্যে শুরু করা হবে। প্রথম পর্যায়ে ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এমবিবিএস পাঠক্রম চালু হবে। দ্বিতীয় পর্যায়ে এই পাঠক্রমে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে হবে ১০০। এই পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করে ৭৫০ করা হবে। পরবর্তীতে স্বাস্হ্য পরিষেবার তথ্যবিজ্ঞান এবং তথ্য বিশ্লেষণের পাঠক্রম ছাড়াও ডাক্তারিতে স্নাতকোত্তর পাঠক্রম চালু হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার নীতি নির্দেশিকা মেনে এই চালু হবে।
এমবিবিএস পাঠক্রম ছাড়াও স্নাতকোত্তর পাঠক্রমের শিক্ষা সংক্রান্ত্র নানা বিষয় আইআইটি খড়গপুর-ই পরিচালনা করবে। হাসপাতালের দৈনন্দিন কাজকর্মের তত্ত্বাবধান করা হবে ২০১৩ সালের কোম্পানী আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী গঠিত একটি পর্ষদের মাধ্যমে। এই পরিচালন পর্ষদের শীর্ষে থাকবেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর। এছাড়া আইআইটির শীর্ষ স্হানীয় শিক্ষক-শিক্ষিকারা হাসপাতালের পরিচালন পর্ষদে থাকবেন।
হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য ১০ শতাংশ শয্যা চিহ্নিত করা হয়েছে। এই হাসপাতালগুলি পরিচালনার ক্ষেত্রে কোনও লাভের দিক বিচার করা হবেনা। কেন্দ্রীয় এবং রাজ্য স্বাস্হ্য বিমা প্রকল্প অনুযায়ী ৬৫ শতাংশ শয্যার পরিষেবা মূল্য নির্ধারণ করা হবে।
হাসপাতালে রোগীর চাপ কমাতে ভ্রাম্যমান স্বাস্হ্য পরিষেবা কেন্দ্র চালু করা হবে, যেখানে বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্হা থাকবে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অফ মেডিক্যাল সায়েন্সেস, টাটা মেডিক্যাল সেন্টার, দক্ষিণ-পূর্ব রেলওয়ে হাসপাতালের সঙ্গে এই প্রতিষ্ঠানটি যৌথভাবে চলবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগীদের স্বাস্হ্য পরিষেবার যন্ত্রপাতি নির্মাণে উৎসাহিত করতে এবং স্বাস্হ্য পরিষেবা প্রযুক্তির উদ্ভাবনে বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তর (ডিএসআইআর)এর সহযোগিতায় এখানে একটি গবেষণা ও কারিগরি উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা হবে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1588620)
आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English