মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আইআইআইটি কো-অর্ডিনেশন ফোরামের দ্বিতীয় বৈঠকে পৌরোহিত্য করলেন

प्रविष्टि तिथि: 17 OCT 2019 3:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ অক্টোবর, ২০১৯

 

 

 

নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ আইআইআইটি কো-অর্ডিনেশন ফোরামের দ্বিতীয় বৈঠকে পৌরোহিত্য করেন। সরকারি-বেসরকারি পদ্ধতিতে গঠিত ২০টি আইআইআইটি-র জন্য নীতি এবং পথনির্দেশ করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি (আইআইআইটি) কো-অর্ডিনেশন ফোরাম হল সর্বোচ্চ সংস্থা। এই আইআইআইটিগুলি আংশিকভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত। স্বল্প সময়ের মধ্যে তাদের স্বনির্ভর হয়ে উঠতে হবে।

 

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আইআইআইটি কাউন্সিলের চেয়ারম্যানও। তিনি জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন। তিনি বিশেষ করে জোর দিয়েছেন ২০২৪-এর মধ্যে ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে আর্থিক রূপান্তরের ওপর। তিনি আর্থিক রূপান্তর ঘটাতে এবং সামাজিক উন্নয়নে আইআইআইটিগুলির ভূমিকার ওপর জোর দিয়েছেন।

 

তিনি আইআইআইটি-র অধিকর্তাদের ‘ভিশন’ এবং ‘মিশন’ তৈরি করার পরামর্শ দেন এবং সেই লক্ষ্যে পৌঁছতে শিল্প এবং অন্য সংশ্লিষ্ট পক্ষকে সঙ্গে নেওয়ার সুপারিশ করেন। ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রয়োজনীয় গুণমানের জন্য আইআইআইটি-র অধিকর্তারা দেশে এবং বিদেশে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এ অংশ নেবেন। এই প্রশিক্ষণে থাকবে কলাকৌশলগত পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, দল তৈরি ও তার ব্যবস্থাপনা এবং অন্য প্রাসঙ্গিক বিষয়।

 

এছাড়াও, তিনি চান আইআইআইটিগুলি যেন উদ্ভাবন এবং উদ্যোগের ওপর নজর দেন যা রূপান্তরের ভিত্তি হবে। আইআইআইটিগুলিকে আনুষ্ঠানিকভাবে এমন বিষয়ের মাধ্যমে কর্মসূচি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে শিল্পোদ্যোগী উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এর জন্য কর্মশালা পরিচালনারও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানগুলিকে ‘অটল ইনোভেশন মিশন’, ‘টাইড-২’ ইত্যাদি কর্মসূচির সহায়তা নেওয়ার পরামর্শ দেন।

 

অধ্যক্ষ এই আইআইআইটিগুলিকে সবরকম সম্ভাব্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যার জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার মাধ্যমে অর্থ সংস্থানেরও আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষাক ও ছাত্রস্তরে এই আইআইআইটিগুলির মধ্যে অংশীদারিত্বকে উৎসাহ দিয়েছেন তিনি।

 

প্রতিটি আইআইআইটি যেন তাদের জোরের জায়গাগুলিতে নজর দেয় যাতে উৎপাদন শিল্প, কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি উপকৃত হয়। এর জন্য সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রকেও অংশীদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বৈঠকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তার মধ্যে আছে শিল্পোদ্যোগী উন্নয়ন এবং নতুন প্রযুক্তি গ্রহণ যাতে এই প্রতিষ্ঠানগুলি বিশ্বমানের হয়ে উঠতে পারে। প্রতিটি আইআইআইটি-কে তাদের নিজেদের জোরের জায়গা চিহ্নিত করতে হবে যাতে সেই লক্ষ্যে তাদের উন্নয়ন ঘটতে পারে। ফোরাম চায় শিক্ষা, ক্রম, পাঠ্যসূচি – এই ধরনের গুরুত্বপূর্ণ সম্পদগুলির নিয়মিত পর্যালোচনা করা হোক যাতে ছাত্ররা ভালো শিক্ষা পায় এবং বিশ্বের যে কোন জায়গায় তারা প্রতিযোগিতার উপযুক্ত হয়ে উঠতে পারে। ফোরামে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রের আর্থিক সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির জন্য যে সমস্ত অধিকর্তা নিয়োগ করা হবে তাঁদের এইচএজি বেতনক্রম দেওয়া হবে। তবে, রাজ্য সরকারগুলিকেও এই বিষয়ে অনুরোধ করা হবে। আরও সিদ্ধান্ত হয়েছে যে আইআইআইটি-র অধিকর্তাদের প্রশিক্ষণের প্রস্তাবটি যেন দ্রুত রূপায়িত হয় এবং শিল্পের সঙ্গে মতবিনিময়ও দ্রুত করা হয়। কো-অর্ডিনেশন ফোরাম মাননীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে ফোরামের চেয়ারপার্সন হিসেবে যে আইআইআইটিগুলিতে অধিকর্তার পদ শূন্য আছে সেগুলিতে অস্থায়ীভাবে অধিকর্তা নিয়োগ করার অধিকার দিয়েছে।

 

ফোরাম জোর দিয়েছে আইআইআইটিগুলির মধ্যে মিলেমিশে কাজ করার ওপর। মন্ত্রী শিল্পক্ষেত্রের সঙ্গে আলাপ-আলোচনার ওপরও জোর দিয়েছে। অধ্যক্ষ আইআইআইটিগুলিকে এই কারণে ন্যাসকমের সঙ্গে যৌথভাবে আইআইআইটি-র অধিকর্তা এবং শিল্পপতিদের বৈঠক ডাকার পরামর্শ দিয়েছে।

 

অন্য যে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করেছে ফোরাম সেটি হল, প্রতিটি আইআইআইটি-কে মূলধন হিসেবে ৫০ কোটি এবং অ-মূলধনী সম্পদ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব যাতে আগামী এক দশকে তারা তাদের প্রয়োজন মেটাতে পারে। ফোরাম চায় এই প্রস্তাব মন্ত্রক খতিয়ে দেখুক। যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আইআইআইটি-তে ভর্তি হয়েছে, তাদের নিজস্ব পছন্দের বিষয়ে বিএসসি ডিগ্রি দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আইআইআইটিগুলিকে পরামর্শ দিয়েছে ফোরাম যাতে সেইসব ছাত্রছাত্রী ন্যূনতম ডিগ্রি পেয়ে উপযুক্ত কাজের সুযোগ পায়।

 

 

CG/AP/DM


(रिलीज़ आईडी: 1588357) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English