কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
২০১৮ সালের সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষা
প্রকাশিত:
11 OCT 2019 9:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০১৯
২০১৮ সালে সিভিল সার্ভিস (মেইন) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৫ই এপ্রিল এই পরীক্ষা নেওয়া হয়। আইএএস, আইএফএস, আইপিএস পদের জন্য ৭৫৯ জন প্রার্থী এবং সেন্ট্রাল সার্ভিস গ্রুপ-এ এবং গ্রুপ-বি – এর জন্য ৮১২ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
কর্মী ও প্রশিক্ষণ দপ্তরের পরামর্শক্রমে কমিশন ২০১৮ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় অবশিষ্ট ৩৮টি সাধারণ শ্রেণী, ১৪টি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় এবং ১টি তপশিলি জাতিভুক্ত পদের জন্য লোক নিয়োগের কথা বলেছে। যে দুই পরীক্ষার্থীর ক্রমিকসংখ্যা ১১০৭৬৯৪ এবং ০৮৮২৮৮০ তাঁদের নিয়োগ শর্তাধীন রাখা হয়েছে। ৫৩ জন প্রার্থীর নামের তালিকা ইউপিএসসি-র ওয়েবসাইট https://www.upsc.gov.in – এ পাওয়া যাবে।
CG/CB/SB
(রিলিজ আইডি: 1587890)
ভিজিটরের কাউন্টার : 45