তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নিবন্ধীকরণ

प्रविष्टि तिथि: 11 OCT 2019 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০১৯

 

 

 

সুবর্ণ জয়ন্তী পূর্তির জন্য চলতি বছরের ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) বিশেষ তাৎপর্যপূর্ণ। গোয়ার পানাজিতে ৫০তম চলচ্চিত্র উৎসব নভেম্বরের ২০-২৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের চলচ্চিত্র উৎসবে ৭৬টি দেশের দুশোরও বেশি বিখ্যাত ফিল্ম প্রদর্শিত হবে। ইন্ডিয়ান প্যানোরামা শাখায় ২৬টি কাহিনীচিত্র এবং ১৫টি অ-কাহিনীচিত্র দেখানো হবে। সুবর্ণ জয়ন্তী পূর্তি উপলক্ষে এই উৎসবে ১২টি বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে যেগুলি ৫০ বছর আগে মুক্তি পেয়েছিল। বিশ্ব জুড়ে চলচ্চিত্র নির্মাতাদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি এই চলচ্চিত্র উৎসবে দেওয়া হয়। এশিয়া মহাদেশে এ ধরনের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারতে শুরু হয়েছিল।

 

যে সমস্ত সাংবাদিক এই আইএফএফআই-এর খবর প্রচার করতে চান, পিআইবি তাঁদের সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে https://my.iffigoa.org/ - এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে আমন্ত্রণ জানাচ্ছে।

 

আগামী ১০ই নভেম্বর পর্যন্ত এই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

 

বিশদ বিবরণের জন্য প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) গোয়ার ই-মেল : iffi-pib[at]nic[dot]in অথবা 0832-2226929 – এই ফোন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

CG/CB/DM


(रिलीज़ आईडी: 1587854) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English