সারওরসায়নমন্ত্রক

ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড ২০১৮-১৯-এর জন্য ২৮ কোটি ২২ লক্ষ টাকা লভ্যাংশ দিল ভারত সরকারকে

প্রকাশিত: 10 OCT 2019 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০১৯

 

 

ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড (এনএফএল) ২০১৮-১৯-এ ভারত সরকারের শেয়ার লভ্যাংশ হিসেবে দিল ২৮ কোটি ২২ লক্ষ টাকা।

চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্রী মনোজ মিশ্র ২৮ কোটি ২২ লক্ষ টাকার লভ্যাংশের চেক আজ তুলে দিলেন কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়ার হাতে। উপস্থিত ছিলেন, সার সচিব শ্রী ছবিলেন্দ্র রউল এবং সার দপ্তর ও এনএফএল-এর বরিষ্ঠ আধিকারিকরা।

এটা উল্লেখযোগ্য যে এ পর্যন্ত সরকারের ৪৯০ কোটি ৫৮ লক্ষ টাকার ইক্যুইটি শেয়ারের ওপর এনএফএল সব মিলিয়ে ১,১৫৬ কোটি ৯৭ লক্ষ টাকা লভ্যাংশ প্রদান করেছে।

 

 

CG/AP/DM


(রিলিজ আইডি: 1587727) ভিজিটরের কাউন্টার : 89
এই রিলিজটি পড়তে পারেন: English