বস্ত্রমন্ত্রক

বারাণসীতে ৩৮তম ইন্ডিয়া কার্পেট এক্সপো

প্রকাশিত: 10 OCT 2019 5:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০১৯

 

 

 

দ্য কার্পেট এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় মাঠে ৩৮তম ইন্ডিয়া কার্পেট এক্সপো-র আয়োজন করেছে। বারাণসীতে এই নিয়ে ১৫তম কার্পেট এক্সপো। এক্সপো চলবে শুক্রবার ১১-১৪ই অক্টোবর, ২০১৯ পর্যন্ত। বিদেশি কার্পেট ক্রেতাদের আকর্ষণ করতে এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ভারতের কার্পেট বয়ন শিল্পীদের দক্ষতা তুলে ধরতে এই এক্সপো-র আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কার্পেট ক্রেতা, বাড়ি, এজেন্ট, স্থপতি, ভারতীয় কার্পেট উৎপাদনকারী ও রপ্তানিকারী – এই সকলের জন্যই এক্সপো একটি প্ল্যাটফর্ম। বছরে দু’বার বারাণসী এবং দিল্লিতে এই এক্সপো-র আয়োজন করা হয়।

 

ইন্ডিয়া কার্পেট এক্সপো এশিয়ায় সর্ববৃহৎ হাতে নির্মিত কার্পেটের মেলা। ভারতের অনন্য নকশা, রং, গুণমান এবং আকার যা কার্পেট ক্রেতাদের পছন্দমতো তৈরি করে দেওয়া হয় এবং এজন্যই আন্তর্জাতিক বাজারে ভারতের এত নাম। কার্পেট বুননের বিভিন্ন উপকরণ এই শিল্পে ব্যবহৃত হয় যা সংগৃহীত হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে। কার্পেট শিল্পের উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা আছে।

 

দ্য কার্পেট এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের সারা দেশে ২,৭০০ সদস্য আছে। এর প্রধান লক্ষ্য, বিদেশি সব বিক্রেতাদের সামনে কার্পেট তৈরির প্রধান বারাণসীতে পছন্দমতো জিনিস বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। শুধু কার্পেট উৎপাদকই নয়, রপ্তানিকারকদেরও বাণিজ্যিক পরিবেশ তৈরি করে দেওয়া কাউন্সিলের উদ্দেশ্য। এক্সপো-য় সারা ভারতের প্রায় ২০০ সদস্য অংশ নিচ্ছে।

 

ভারতে প্রধানত কার্পেট তৈরির প্রধান কেন্দ্রগুলি উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, উত্তর-পূর্বাঞ্চল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড।

 

বস্ত্র মন্ত্রকের সচিব শ্রী রবি কাপুর ১১ই অক্টোবর ৩৮তম ইন্ডিয়া কার্পেট এক্সপো-র উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্র্যাফ্‌টস, শান্তমনু।

 

৪৫০-এর বেশি বিশিষ্ট বিদেশি কার্পেট ক্রেতা এই এক্সপো-য় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ২০১৮-১৯-এ ১২,৩৬৪ কোটি ৬৮ লক্ষ টাকার কার্পেট রপ্তানি হয়েছে।

 

ভারত বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে হাতে তৈরি কার্পেট রপ্তানি করে। তার মধ্যে উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, ইতালি এবং ব্রাজিল। সম্প্রতি চিনেও রপ্তানি শুরু হয়েছে।

 

জার্মানি এবং অন্য ইউরোপীয় দেশগুলি চিরকালই ভারতের কার্পেট রপ্তানির প্রধান দেশ। এরপরই আছে আমেরিকা। ইউরোপীয় বাজারের চাহিদা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এজন্য জোর দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার দেশগুলি যেমন – ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা। এছাড়াও চিন, নরওয়ে, সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলির ওপর।

 

ভারতের হাতে বোনা কার্পেট শিল্পে প্রচুর শ্রমিক কাজ করে। প্রায় ২০ লক্ষ শ্রমিক ও শিল্পী বিশেষ করে, মহিলারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে গ্রাম এলাকায় এর সঙ্গে যুক্ত। কার্পেট শিল্পী ও বুননকারীদের বেশিরভাগই অর্থনৈতিকভাবে দুর্বলতর শ্রেণী থেকে আগত এবং এই শিল্প থেকে তাঁদের অতিরিক্ত এবং বিকল্প আয়ের ব্যবস্থা হয়।

 

 

CG/AP/DM


(রিলিজ আইডি: 1587726) ভিজিটরের কাউন্টার : 77
এই রিলিজটি পড়তে পারেন: English