মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ইথানল সংগ্রহের জন্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ইথানলের মূল্য সংশোধন ব্যবস্থায় মন্ত্রিসভার অনুমোদন; ডিসেম্বর থেকে এই ব্যবস্থা এক বছরের জন্য কার্যকর
প্রকাশিত:
03 SEP 2019 6:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০১৯
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আসন্ন ২০১৯-২০ চিনি মরশুমে ইথানল মিশ্রিত পেট্রোলিয়াম কর্মসূচির আওতায় বিভিন্ন কাঁচামাল থেকে পাওয়া ইথানলের সর্বোচ্চ মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে। ২০১৯-২০ চিনি মরশুমে ইথানল সরবরাহ বর্ষ শুরু ২০১৯-এর পয়লা ডিসেম্বর থেকে এবং শেষ ২০২০-র ৩০শে নভেম্বর। মন্ত্রিসভার এই বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে –
সি হেভি মোলাসেস পদ্ধতিতে প্রাপ্ত ইথানলের মূল্য লিটার প্রতি ৪৩ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে করা হবে ৪৩ টাকা ৭৫ পয়সা।
বি হেভি মোলাসেস পদ্ধতিতে প্রাপ্ত ইথানলের মূল্য লিটার প্রতি ৫২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ৫৪ টাকা ২৭ পয়সা করা হবে।
আখের রস বা আখ থেকে পাওয়া ইথানলের মূল্য লিটার প্রতি ৫৯ টাকা ৪৮ পয়সা স্থির হয়েছে।
এছাড়াও, জিএসটি এবং পরিবহণ মাশুল মেটাতে হবে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে যুক্তিসঙ্গত পরিবহণ মাশুল স্থির করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে দূরবর্তী স্থানে ইথানল সরবরাহের ক্ষেত্রে কোন অতিরিক্ত মাশুল মেটাতে না হয়।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ইথানল সরবরাহকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ইথানল মিশ্রিত পেট্রোলিয়াম কর্মসূচির জন্য আরও বেশি সংখ্যায় সরবরাহকারীরা এগিয়ে আসবেন। ইথানল সরবরাহকারীদের উৎসাহভাতা আখ চাষিদের বকেয়া মেটাতে সাহায্য করবে। ফলে, আখ চাষিদের সমস্যা কিছু হলেও লাঘব হবে। ইথানল সংগ্রহের জন্য অতিরিক্ত মূল্য মেটানোর ফলে ইথানল মিশ্রিত পেট্রোলিয়াম কর্মসূচির জন্য ইথানলের যোগান লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাবে। এমনকি, পেট্রোলে ইথানল মিশ্রণের ফলে আমদানি নির্ভরশীলতা কমবে, কৃষিক্ষেত্রের সহায়ক হবে, পরিবেশ-বান্ধব জ্বালানির যোগান বাড়বে, দূষণ হ্রাস করা সম্ভব হবে এবং কৃষকদের অতিরিক্ত আয়ের সংস্থান হবে।
CG/BD/DM
(রিলিজ আইডি: 1584000)
ভিজিটরের কাউন্টার : 147