যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
রাষ্ট্রপতি জাতীয় ক্রীড়া পুরস্কার ও জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান করলেন
प्रविष्टि तिथि:
30 AUG 2019 3:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০১৯
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৯-এর জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ২০১৮-র জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন।
২০১৯-এর রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছেন প্যারা-অ্যাথলিট মিস দীপা মালিক। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে ব্যাডমিন্টনে শ্রী বিমল কুমার এবং টেবিল টেনিসে শ্রী সন্দীপ গুপ্তকে। ক্রীড়াক্ষেত্রে জীবনব্যাপী অবদানের জন্য সম্মানে ভূষিত হয়েছেন – হকিতে শ্রী মের্জাবান প্যাটেল, কাবাডিতে শ্রী রামবীর সিং খোখার, ক্রিকেটে শ্রী সঞ্জয় ভরদ্বাজ।
এ বছর বিশিষ্ট অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন – শ্রী এস ভাস্করন (দেহসৌষ্ঠব), মিস সোনিয়া লাথের (বক্সিং), শ্রী চিংলেনসানা সিং কাঙ্গুজাম (হকি), শ্রী অজয় ঠাকুর (কাবাডি), শ্রী গৌরব সিং গিল (মোটর স্পোর্টস), শ্রী প্রমোদ ভগৎ (প্যারা-স্পোর্টস – ব্যাডমিন্টন), শ্রী গুরপ্রীত সিং সান্ধু (ফুটবল), মিস পুনম যাদব (ক্রিকেট), মিস স্বপ্না বর্মন (অ্যাথলেটিক্স), শ্রী ভামিদিপতি সাই প্রণীত (ব্যাডমিন্টন) প্রমুখ।
রাষ্ট্রপতি পাঁচজন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বকে ২০১৯-এর ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করেন। এঁরা হলেন – শ্রী ম্যানুয়েল ফ্রেডরিক্স (হকি), অরূপ বসাক (টেবিল টেনিস), শ্রী মনোজ কুমার (কুস্তি), শ্রী নীতেন কীর্তানে (টেনিস) এবং শ্রী সি লালরেম সাঙ্গা (তীরন্দাজি)।
এছাড়াও, রাষ্ট্রপতি ছ’জনকে ২০১৮-র তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রাপকদের মধ্যে জীবনব্যাপী বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী ওয়াংচুক শেরপাকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয়েছে।
গগন নারাং স্পোর্টস প্রোমোশন ফাউন্ডেশন, গো স্পোর্টস ফাউন্ডেশনকে তরুণ প্রতিভা খুঁজে বার করা এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় খেল প্রত্যুৎসাহ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উন্নয়নের জন্য ক্রীড়ার ভূমিকার প্রসারে রায়ালসীমা ডেভেলপমেন্ট ট্রাস্টকেও খেল প্রত্যুৎসাহ পুরস্কার দেওয়া হয়েছে।
রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারস্বরূপ পদক ও মানপত্র ছাড়াও নগদ ৭.৫ লক্ষ টাকা দেওয়া হয়। অর্জুন, দ্রোণাচার্য ও ধ্যানচাঁদ পুরস্কার জয়ীদের প্রত্যেককে মানপত্র ও নগদ ৫ লক্ষ টাকা সহ মূর্তি দেওয়া হয়। রাষ্ট্রীয় খেল প্রত্যুৎসাহ পুরস্কারস্বরূপ দেওয়া হয় ট্রফি ও মানপত্র। তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার জয়ীদের মানপত্র ও নগদ ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে। আন্তঃবিশ্ববিদ্যালয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সেরা সাফল্যের জন্য পাঞ্জাব বিশ্ববিদ্যালয়কে বিশেষ ট্রফি দিয়ে সম্মানিত করা হয়েছে। এছাড়াও, পুরস্কারস্বরূপ দেওয়া হয়েছে ১৫ লক্ষ টাকা ও মানপত্র।
SSS/BD/DM
(रिलीज़ आईडी: 1583624)
आगंतुक पटल : 440
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English