অর্থ কমিশন

পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের পঞ্চদশ অর্থ কমিশনের সঙ্গে বৈঠক


কর্মসংস্হান, আয় বৃদ্ধি, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক সম্পর্কে বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে পর্যটন ও সংস্কৃতির ওপর গুরুত্ব আরোপ

প্রকাশিত: 28 AUG 2019 5:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০১৯

 

 

 

    কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশী এবং উভয় মন্ত্রকের উচ্চপদস্হ আধিকারিকরা পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান শ্রী এন.কে সিং-এর নেতৃত্বে কমিশনের সদস্যদের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পর্যটন ও সংস্কৃতির প্রসারে নানা কর্মসূচির আর্থিক দিক নিয়ে আলোচনা করেন।

 

    শ্রী এন.কে সিং বলেন, অর্থ কমিশনের কাছে পর্যটন এবং সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কারণ এখান থেকে কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হয়, যার মাধ্যমে আয় বৃদ্ধি হয়। পর্যটন এবং সংস্কৃতি– জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কমিশনের চেয়ারম্যান মনে করেন, ১৯৫৮ সালের ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ আইনের বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন প্রয়োজন। বিভিন্ন স্হাপত্য রক্ষার কাজে বেসরকারি প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশ-বিদেশের পর্যটকদের এইসব স্হাপত্য দর্শনে উৎসাহি করে তুলতে হবে। তিনি স্কুলের ছাত্রছাত্রীদের দেশের নানা প্রান্তে ভ্রমণ বাধ্যতামূলক করার ওপর জোর দেন। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’এর সঙ্গে তাঁর কথা হয়েছে।

 

    পর্যটন মন্ত্রক যেসব বিষয়গুলি কমিশনকে জানিয়েছে :

 

    পর্যটন মন্ত্রক বিশেষ কয়েকটি ক্ষেত্রের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছে। এরমধ্যে রয়েছে ক্রুজ অর্থাৎ জলযানে ভ্রমণ, মেডিক্যাল, অ্যাডভেঞ্চার, ওয়েলনেস, গল্ফ, পোলো, প্রকৃতি, চলচ্চিত্র এবং স্হিতিশীল পর্যটন।

 

    পর্যটন দপ্তর সংশ্লিষ্ট ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়ন, ভিসার নিয়মের সরলীকরণ, পরিষেবার মানোন্নয়ন এবং দেশকে পর্যটনের আকর্ষনীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস উদ্যোগ গ্রহণ করেছে।

 

    এই লক্ষ্যে ‘স্বদেশ দর্শন’, ‘প্রসাদ’, পর্যটনের পরিকাঠামো উন্নয়ন, দেশ-বিদেশে ভারতের বিভিন্ন পর্যটনকেন্দ্র প্রচারের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রক বিদেশী পর্যটকদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রক আগামী পাঁচ বছর এর জন্য ২২ হাজার ৩৬ কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দ ধার্য করেছে। সেই কারণে সাংস্কৃতিক ক্ষেত্রের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ঐতিহ্যশালী স্হাপত্যের স্হিতিশীল সংরক্ষণ, স্হানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকটাই নির্ভরশীল।

 

    সংস্কৃতি মন্ত্রকের পর্যবেক্ষণ :

 

    সংস্কৃতি মন্ত্রক মনে করে ঐতিহ্যশালী স্হাপত্যের সংরক্ষণে ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের ক্ষমতা আরও বাড়াতে হবে। ইউনেসকোর দ্বিতীয় ক্যাটাগরির আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। স্হানীয় পর্যায়ে ইতিহাস, বাস্তুতন্ত্রের বিষয়ে বিশদ বিবরণ তৈরিতে বিদ্যালয়গুলির সাহায্য নিতে হবে।

 

    দেশে সায়েন্স মিউজিয়ামগুলি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে উঠেছে। সংস্কৃতি মন্ত্রক নিজস্ব রির্পোটারি তৈরির জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে। এরজন্য দিল্লীর কেন্দ্রে ১৫-২০ একর জমির প্রয়োজন। এরকম কেন্দ্র কলকাতা, চেন্নাই সহ অন্যান্য বড় বড় শহরগুলিতে ভবিষ্যতে গড়ে তোলা হবে। কলকাতায় রবীন্দ্র সদন সাংস্কৃতিক কেন্দ্র এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে এলাকাতে রয়েছে, সেখানে এ ধরণের কেন্দ্র গড়ে তোলার একটি সম্ভাব্য জায়গা বলে মনে করা হচ্ছে।

 

    ভারত ভেনিস বিয়েনালে অফ আর্ট এবং ভেনিস বিয়েনালে অফ আর্কিটেকচারের মতো সাংস্কৃতিক কর্মসূচিগুলিতে স্হায়ীভাবে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে দেখছে।

 

    মন্ত্রকের পরিকল্পনা :

 

    কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যে দৃশ্যকলা এবং সাহিত্যের সংরক্ষণ, প্রচার এবং উন্নয়ন কর্মসূচিতে রাজ্য সরকারগুলিকে অংশীদার করার বিষয়টি বিবেচনা করছে। নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের জন্য সরকার জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু বিশ্ববিদ্যালয়, গবেষনা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংস্হার সঙ্গে অংশিদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা আনার জন্য বৈদ্যুতিন পদ্ধতিতে টাকার লেনদেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণের মতো নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং সহযোগিতার জন্য সর্বোচ্চ স্তরে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্হাপনা অথবা কেন্দ্রীয় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যেতে পারে।

 

    বৈঠকের পর অর্থ কমিশনের চেয়ারম্যান দুই মন্ত্রককে প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলি বিশদ আকারে অর্থ কমিশনের কাছে জমা দিতে বলেছেন। এরফলে পর্যটন এবং সংস্কৃতি সংক্রান্ত নির্দিষ্ট আর্থিক অনুদান রাজ্যগুলিকে দেওয়া যাবে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের নতুন আইন তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরামর্শ আকারে দেওয়া হবে। এছাড়া সংস্কৃতি এবং পর্যটনের বিষয়ে বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট অনুরোধগুলি বিবেচনা করে প্রয়োজনীয় অর্থের সংস্হান করা হবে।

 

 

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1583266) ভিজিটরের কাউন্টার : 229
এই রিলিজটি পড়তে পারেন: English