রাষ্ট্রপতিরসচিবালয়

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন শ্রী জগদীপ ধনকর

प्रविष्टि तिथि: 30 JUL 2019 4:54PM by PIB Kolkata

কলকাতা, ৩০ জুলাই, ২০১৯

 

 

 

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে আজ শপথগ্রহণ করেছেন শ্রী জগদীপ ধনকর। রাজভবনে এক অনুষ্ঠানে নতুন রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং অন্যান্য পদস্হ আধিকারিকরা।

 

রাজ্যপাল শ্রী ধনকর শ্রী কেশরীনাথ ত্রিপাঠির জায়গায় স্হলাভিষিক্ত হয়েছেন। রাজ্যপাল হিসেবে শ্রী ত্রিপাঠির মেয়াদ গত ২৩ জুলাই সম্পূর্ণ হয়েছে।

 

নতুন রাজ্যপাল সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি ছিলেন। এদিন নব-নিযুক্ত রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

 

 

CG/SS/NS


(रिलीज़ आईडी: 1580752) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English