প্রকাশিত:
30 JUL 2019 3:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০১৯
পূর্ব রেলের অধীন বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোন প্রস্তাব বর্তমানে রেল মন্ত্রকের বিবেচনাধীন নেই। রেল মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমান নীতি-নির্দেশিকা অনুযায়ী রেল স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের উপযুক্ত কর্তৃপক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রেল মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া এবং ডাক বিভাগের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার পর সংশ্লিষ্ট রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে স্টেশনের নাম পরিবর্তন করা হয়ে থাকে। বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে এনওসি-র ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি।
CG/BD/DM