তথ্যওসম্প্রচারমন্ত্রক

তথ্যের আরও বেশি প্রচারে সুসংহত ও সমন্বয়মূলক পদ্ধতি গড়ে তোলার ওপর জোর দিলেন শ্রী অমিত খারে

प्रविष्टि तिथि: 27 JUL 2019 2:50PM by PIB Kolkata

 কলকাতা, ২৭ জুলাই, ২০১৯

 

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব শ্রী অমিত খারে আজ কলকাতায় মন্ত্রকের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হনএই বৈঠকে মন্ত্রকের অধীন সমস্ত গণমাধ্যম ইউনিটগুলির কাজকর্মের খতিয়ান ছাড়াও প্রশাসনিক ও আর্থিক দিকগুলির পর্যালোচনা করা হয়শ্রী খারে বলেন, সাধারণ মানুষের কাছে আরও কার্যকর উপায়ে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সুসংহত ও সমন্বয়মূলক পদ্ধতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। ‘ভারতের রূপান্তর’ – এর সঙ্গে যুক্ত সাফল্যের কাহিনীগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত দপ্তরের মধ্যে সাযুজ্য বজায় রাখা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি প্রেস ইনফরমেশন ব্যুরো, দূরদর্শন ও আকাশবাণীর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। শ্রী খারে জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের সঙ্গে যুক্ত আঞ্চলিক সংস্কৃতিকে উন্নয়নমূলক কাহিনীর সঙ্গে জুড়ে দিয়ে তথ্যের আরও বেশি প্রচারে গুরুত্ব দিতে হবে। বৈঠকে উপস্থিত উচ্চ পদস্থ আধিকারিকদের শ্রী খারে জল সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন সাফল্যের ঘটনার প্রচার ও প্রসারে অগ্রাধিকার দিতে বলেন। কম্যুনিটি রেডিও-র গুরুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, এ ধরণের গণমাধ্যম স্থাপনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করা হচ্ছে। এমনকি, কেন্দ্রীয় সরকারের তরফে কম্যুনিটি রেডিও কেন্দ্র স্থাপনে মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।

 

বৈঠকে মন্ত্রকের অধীন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কাজকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি, সাফল্যের খতিয়ানও পেশ করা হয়। দূরদর্শন ও আকাশবাণীর আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও আধিকারিকরা শ্রী খারে’কে অবহিত করেন।

 

পিআইবি কলকাতার অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতী জেন নামচু তাঁর স্বাগত ভাষণে তথ্য প্রচারের ক্ষেত্রে আরও সুসংবদ্ধ প্রয়াস গ্রহণের ওপর জোর দেন। আকাশবাণী ও দূরদর্শনের পদস্থ আধিকারিকরা এই দুই গণমাধ্যমের প্রচার ও সম্প্রচার ব্যবস্থায় কারিগরি মানোন্নয়নের কথা সচিবকে বিস্তারিতভাবে জানান। উচ্চ গুণমান বিশিষ্ট অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি, সম্প্রচার সংক্রান্ত ব্যবস্থাপনার মানোন্নয়ন নিয়েও শ্রী খারের সঙ্গে আধিকারিকদের আলোচনা হয়। বৈঠকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের নির্দেশক ডঃ দেবমিত্র মিত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে শ্রী খাড়েকে অবহিত করেন। ফিল্ম ডিভিশন কলকাতার নির্দেশক শ্রী ভি পাকরিস্বামী বিভিন্ন প্রকল্প রূপায়ণে ইতিবাচক দৃষ্টিভঙ্গী গ্রহণের কথা বলেন।

 

 

CG/BD/SB 


(रिलीज़ आईडी: 1580538) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English