কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
সরকারি কর্মচারীদের বাক্-স্বাধীনতা
प्रविष्टि तिथि:
25 JUL 2019 9:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০১৯
১৯৬৪ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (কনডাক্ট) রুল্স-এর ৮ নং ধারা অনুযায়ী সরকারের কাছ থেকে আগাম অনুমোদন ছাড়া কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারী আংশিক বা পূর্ণভাবে সংবাদপত্র বা ছোট পত্র-পত্রিকা সম্পাদনা অথবা পরিচালন ব্যবস্থায় থাকা বা কোন বৈদ্যুতিন মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন না। এই আইনেরই ৯ নং ধারা অনুযায়ী কোন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নীতি বা কর্মপন্থা নিয়ে সমালোচনামূলক বিবৃতি বা মতামত দিতে পারবেন না যেটি কোন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্কে চিড় ধরাতে পারে। সরকারি কর্মচারীদের কেবলমাত্র কর্মী সংগঠনের ‘অফিস বিয়ারার’রা সরকারি কর্মচারীদের কাজের শর্তগুলি সুরক্ষিত রাখার জন্য বক্তব্য রাখতে পারেন।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তর, কর্মীবর্গ, জন-অভিযোগ ও পেনশন, পারমানবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
CG/SSS/DM
(रिलीज़ आईडी: 1580355)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English