প্রতিরক্ষামন্ত্রক

এয়ার মার্শাল আর ডি মাথুর সালুয়া বিমানঘাঁটি পরিদর্শন করেছেন

प्रविष्टि तिथि: 25 JUL 2019 4:35PM by PIB Kolkata

কলকাতা, ২৫ জুলাই, ২০১৯

 

 

      ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আর ডি মাথুর গতকাল খড়গপুরের সালুয়া বিমানঘাঁটি পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের বায়ুসেনা স্ত্রী কল্যাণ সংগঠনএর আঞ্চলিক সভাপতি শ্রীমতি শিপ্রা মাথুর। তাঁদের স্বাগত জানান স্টেশন কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন সমীর এবং বায়ুসেনা স্ত্রী কল্যাণ সংগঠনের স্হানীয় সভাপতি শ্রীমতি পল্লবী সমীর।

 

     এয়ার মার্শাল বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা গার্ড অফ অনার জানানো হয়। তিনি বিমানঘাঁটি এবং ইউনিটের যেসমস্ত প্রধান প্রকল্পের কাজ চলছে সেই সম্পর্কে খোঁজখবর নেন। এয়ার মার্শাল বিমানঘাঁটির বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে পরিচিত হন এবং এই বিমানঘাঁটির কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই বিমানঘাঁটির কর্মীদের কর্মক্ষমতা এবং কর্তব্যের প্রতি দায়িত্ববোধ প্রশসনীয়। তিনি এই বিমানঘাঁটির সমস্ত বিভাগ এবং প্রকল্পের কাজগুলি পরিদর্শন করেন। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। সমস্ত বিমান যোদ্ধাদের বর্তমান পরিস্হিতি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন এবং স্মার্টফোন, অন্যান্য সরঞ্জাম ও সোস্যাল মিডিয়াকে সতর্কভাবে তিনি ব্যবহার করতে বলেন।

 

     বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমতি শিপ্রা মাথুর। তিনি তাঁদের সংগঠনের কর্মকান্ডের কথা তুলে ধরেন। শ্রীমতি মাথুর বলেন, বায়ুসঙ্গিনীরা বাড়িতে এবং দেশের হয়ে বায়ুযোদ্ধাদের প্রস্তুত করে তুলতে সমানভাবে দায়িত্ব পালন করে থাকেন।

 

     ফটো ক্যাপশন- ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আর ডি মাথুর সালুয়ার বিমানঘাঁটি পরিদর্শন।

 

 

CG/SS/NS


(रिलीज़ आईडी: 1580276) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English