অর্থমন্ত্রক

আধারের সঙ্গে রুপে কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ

প্রকাশিত: 24 JUL 2019 5:49PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০১৯

 

 

আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে, আধার ও অন্যান্য আইন (সংশোধন) বিল, ২০১৯ সংসদে পাশ হয়েছে। এই বিলে ‘আপনার গ্রাহককে জানুন’ সংক্রান্ত নথিপত্রের ভিত্তিতে স্বেচ্ছায় আধারের ব্যবহারের সংস্থান রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ‘আপনার গ্রাহককে জানুন’ সংক্রান্ত মাস্টার ডাইরেকশন অনুযায়ী যে কোনও প্রকল্প বা কর্মসূচির সুযোগ-সুবিধা বা ভর্তুকি গ্রহণে ইচ্ছুক এমন গ্রাহকের কাছ থেকে ব্যাঙ্কগুলি আধার নম্বর চাইতে পারে। প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্টধারীদের রুপে ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে। এই কার্ডে ১ লক্ষ টাকার (যোজনার আওতায় ২৮ আগস্ট, ২০১৮’র পর খোলা অ্যাকাউন্টগুলির জন্য ২ লক্ষ টাকা) দুর্ঘটনা বিমার সুবিধা রয়েছে। ন্যাশনাল পেমেন্টস, কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, রুপে কার্ড দিয়ে লেনদেন চালু করার জন্য আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়নি।

 

রাজ্যসভায় মঙ্গলবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর।

 

 

CG/BD/SB 


(রিলিজ আইডি: 1580129) ভিজিটরের কাউন্টার : 111
এই রিলিজটি পড়তে পারেন: English