শিল্পওবাণিজ্যমন্ত্রক
নতুন দিল্লিতে আগামীকাল বিশ্ব উদ্ভাবন সূচক বা জিআইআই – এর সূচনা
प्रविष्टि तिथि:
23 JUL 2019 9:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০১৯
কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প তথা রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বিশ্ব উদ্বাবন সূচক বা জিআইআই – এর সূচনা করবেন। এই প্রথম উদীয়মান অর্থনীতির কোনও দেশে এ ধরণের সূচকের সূচনা হচ্ছে। অনুষ্ঠান যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প তথা অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তর, বিশ্ব মেধাসম্পদ সংগঠন এবং বণিকসভা সিআইআই।
বিগত কয়েক বছর ধরে ভারতীয় আর্থিক নীতিতে উদ্ভাবনের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছে। এর ফলে, বিশ্ব উদ্ভাবন সূচকে ভারতের ক্রমান্বয়ে অগ্রগতি ঘটছে। বিগত চার বছরে এই সূচকে ভারত ২৪ ধাপ উন্নতি করেছে। ২০১৫’র ৮১তম স্থান থেকে ভারত ২০১৮’তে ৫৭তম স্থানে উঠে এসেছে। সুপরিকল্পিতভাবে নীতিগত রূপায়ণ কিভাবে উদ্ভাবনের বিকাশ ঘটাতে পারে, ভারতের প্রচেষ্টা তার উজ্জ্বলতম দৃষ্টান্ত।
২০১৯ – এর বিশ্ব উদ্ভাবন সূচকে মূল বিষয়বস্তু হ’ল ‘স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস – চিকিৎসাগত উদ্ভাবনের ভবিষ্যৎ’। ভবিষ্যৎ স্বাস্থ্য পরিচর্যাকে সঠিক দিশা দিতে চিকিৎসাগত উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে খুঁজে বের করতেই এবারের মূল বিষয়বস্তু স্থির করা হয়েছে।
২০১১ থেকে মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত উদ্ভাবন সূচকের ক্ষেত্রে অগ্রণী দেশের স্থান অর্জন করে আসছে। মাথাপিছু গড় অভ্যন্তরীণ উৎপাদন সম্পর্কিত উদ্ভাবনী ক্ষেত্রে ভারত ধারাবাহিকভাবে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে।
বিজ্ঞানমূলক গবেষণাপত্র প্রকাশ, বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাপত্র এবং পেটেন্ট বা সত্ত্ব পাওয়ার ক্ষেত্রে উদ্ভাবনমূলক গুণমানের দিক থেকে ভারত দ্বিতীয় মধ্য - আয়যুক্ত অর্থনীতির দেশের স্বীকৃতি পেয়েছে।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1580015)
आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English