ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

ভারতীয় অর্থনীতিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের অবদান উল্লেখযোগ্য

প্রকাশিত: 22 JUL 2019 9:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০১৯

 

 

ভারতীয় অর্থনীতিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের অবদান উল্লেখযোগ্য। মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি, রপ্তানি এবং কর্মসংস্থান সৃষ্টির দিক থেকে এই ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ২০১৬-১৭’তে দেশের মোট গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ-তে এই ক্ষেত্রটির অবদান ছিল ৩১.৮ শতাংশ। এছাড়াও, ২০১৮-১৯ – এ ভারতের মোট রপ্তানিতে এই ক্ষেত্রটির অংশ বেড়ে হয়েছে ৪৮.০১ শতাংশ। জাতীয় নমুনা সমীক্ষার ৭৩তম পর্বের তথ্যানুযায়ী ২০১৫-১৬’তে কৃষি বহির্ভূত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকের সংখ্যা আনুমানিক ১১ কোটি ১০ লক্ষ। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির আওতায় ক্ষুদ্র শিল্পোদ্যোগগুলিতে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ - এ কর্মসংস্থান সৃষ্টির আনুমানিক হিসাব ছিল যথাক্রমে ৩ লক্ষ ৮৭ হাজার ও ৫ লক্ষ ৮৭ হাজার। তিনি বলেন, ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগগুলিকে জামানতমুক্ত ঋণ সহায়তা প্রদানে কেন্দ্রীয় সরকার ঋণ নিশ্চয়তা তহবিল ট্রাস্ট গঠন করেছে। এই তহবিলের মাধ্যমে ২০১৭-১৮’তে ২ লক্ষ ৬৩ হাজার ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগ ক্ষেত্রে ১৯ হাজার ৬৫ কোটি ৯১ লক্ষ টাকা এবং ২০১৮-১৯ – এ ৪ লক্ষ ৩৬ হাজার ক্ষেত্রে ৩০ হাজার ১৬৮ কোটি ৫৭ লক্ষ টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে বলেও শ্রী গড়করি জানান।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1579836) ভিজিটরের কাউন্টার : 160
এই রিলিজটি পড়তে পারেন: English