যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

তরুণদের জন্য ক্রীড়া উৎসাহবর্ধক প্রকল্প

प्रविष्टि तिथि: 18 JUL 2019 9:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০১৯

 

 

ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ বা সাই বিভিন্ন ধরনের ক্রীড়া উৎসাহবর্ধক প্রকল্প রূপায়ণ করেছে দেশের বিভিন্ন রাজ্যে থাকা ২৭৩টি ক্রীড়াকেন্দ্রের মাধ্যমে। এই প্রকল্পগুলির আওতায় ওড়িশা সহ দেশের অন্যান্য রাজ্যের গ্রামীণ এলাকাগুলিও রয়েছে। বর্তমানে ১৪,২৩৬ জন যোগ্য ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ২৭টি ক্রীড়া শাখায়। এছাড়াও, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহদানের জন্য ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় খেলো ইন্ডিয়া স্কুল গেম্‌স ২০১৮-র জন্য ১,১৭৮ জন যোগ্য ক্রীড়াবিদ এবং ২০১৯-এর খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম্‌স-এর জন্য ২,৪৩৭ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে প্রশিক্ষণদানের জন্য। ক্রীড়া যেহেতু রাজ্যের বিষয়, খেলাধূলায় উৎসাহ দিতে বা ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চেষ্টা করতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এই উদ্যোগে সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার বিশেষ করে, প্রশিক্ষণ ব্যবস্থা এবং আর্থিক সহায়তাদানের ব্যাপারে।

 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সাই-কে ক্রীড়াক্ষেত্রে উৎসাহ দিতে অর্থ প্রদান করে থাকে। সাই-এর প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার বিভিন্ন প্রকল্প রূপায়ণের জন্য এই সহায়তা দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভিত্তিতে সাই-কে অর্থ দেওয়া হয় না। এছাড়াও, ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে যেসব ফাঁকফোকরগুলি রয়েছে তা বন্ধ করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অর্থ দেওয়া হয়।

 

প্রসঙ্গত, আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ সারা দেশের জনগণই ক্রীড়া উৎসাহবর্ধক প্রকল্পের আওতায় রয়েছেন।

 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু।

 

 

CG/SSS/DM


(रिलीज़ आईडी: 1579442) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English