ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
সৌর চরকা মিশনের জন্য ৩৬টি প্রস্তাব বাছাই
প্রকাশিত:
18 JUL 2019 9:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০১৯
কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মধ্যমানের উদ্যোগ বা এমএসএমই মন্ত্রক দেশে ৫০টি সৌর চরকা গুচ্ছ রূপায়ণের জন্য সৌর চরকা মিশনের সূচনা করেছে। ২০১৮-১৯ এবং ২০১৯-২০-র জন্য এই খাতে খরচ ধরা হয়েছে ৫৫০ কোটি টাকার মতো। এই প্রকল্প প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সৌর চরকা ইউনিটগুলিকে গ্রামীণ শিল্পের শ্রেণীতুক্ত করা হয়েছে।
এই প্রকল্পটি রূপায়ণ করছে মুম্বাইয়ের খাদি ও গ্রামীণ শিল্প কমিশন বা কেভিআইসি। কেভিআইসি ইতিমধ্যেই ৩৬টি প্রস্তাবের একটি বাছাই করা তালিকা প্রস্তুত করেছে। এই ৩৬টি প্রস্তাব যেসব উদ্যোগগুলির কাছ থেকে এসেছে তাদের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রক কেভিআইসি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে প্রকল্পটিকে বিভিন্ন রাজ্য সরকারের কাছেও জনপ্রিয় করে তোলা যায়।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মধ্যমানের উদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
CG/SSS/DM
(রিলিজ আইডি: 1579441)
ভিজিটরের কাউন্টার : 135