পরমাণুশক্তিদপ্তর
পরমানু চুল্লী সম্প্রসারণ কর্মসূচী
প্রকাশিত:
18 JUL 2019 2:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই, ২০১৯
“বিদ্যুৎ ক্ষেত্রে দীর্ঘ স্হায়িত্বের জন্য আমাদের বিদ্যুৎ উৎপাদনেও বৈচিত্র আনা প্রয়োজন। তাই কেন্দ্রীয় সরকার আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে পরমানু বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য প্রচুর পরিকল্পনা গ্রহণ করেছে যাতে প্রয়োজন অনুযায়ী আরো বেশি করে এই ক্ষেত্রে সরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হয়। সেই উদ্দেশ্যে বাজেটে বেসরকারী বিনিয়োগ সহ মোট ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
হরিয়ানার গোরক্ষপুরে ৭০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট তৈরির জন্য সরকার ইতিমধ্যেই প্রশাসনিক অনুমোদন এবং অর্থ বরাদ্দ করেছে। এরমধ্যে দুটির কাজ শুরু হয়েছে।
এই ধরণের আরো পরমানু বিদ্যুৎ চুল্লী গড়ে তোলার জন্য পরমানুশক্তি দপ্তরের স্ট্যান্ডিং সাইট সিলেকশান কমিটি (এসএসএসসি) জমি খোঁজার কাজ চালাচ্ছে।
লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তর, গণ অভিযোগ এবং পেনশন, পরমানুশক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং।
CG/SS/NS
(রিলিজ আইডি: 1579308)
ভিজিটরের কাউন্টার : 131