স্বরাষ্ট্র মন্ত্রক

সন্ত্রাসবাদ মোকাবিলার ব্যবস্হাপনা

প্রকাশিত: 17 JUL 2019 1:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০১৯

 

 

    আর্থিক প্রক্রিয়ায় কার্যগোষ্ঠী (এফএটিএফ) একটি আন্তঃসরকারী সংস্হা। অর্থ পাচার, জঙ্গিগোষ্ঠীদের আর্থিক সাহায্য সহ আন্তর্জাতিক স্তরে আর্থিক লেনদেনে অসাধু কার্যকলাপ প্রতিরোধে এই সংস্হা কাজ করে থাকে। অর্থ পাচার, বেআইনী লেনদেন এবং জঙ্গি গোষ্ঠীদের অর্থ সাহায্য বন্ধ করতে বিভিন্ন দেশ কি ব্যবস্হা নিচ্ছে, এফএটিএফ তা পর্যালোচনা করে। আন্তঃসরকারী এই সংস্হার আলোচনা, মূল্যায়ণ এবং সিদ্ধান্ত গ্রহণের নিজস্ব ধারা আছে। এই ধারা নিয়ে কোন সদস্য রাষ্ট্র বিবৃতি দিতে পারে না।

 

    লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এই তথ্য জানিয়েছেন।

 

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1579062) ভিজিটরের কাউন্টার : 84
এই রিলিজটি পড়তে পারেন: English