মানবসম্পদবিকাশমন্ত্রক
স্কুলের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা নির্দেশিকা সম্বন্ধে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠিয়েছে
প্রকাশিত:
16 JUL 2019 2:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০১৯
এনসিইআরটি-র তৈরি করা জাতীয় পাঠ্যসূচি পরিকাঠামো, ২০০৫-এ কর্মসূচিতে স্কুলের পাঠ্যসূচির বিভিন্ন বিষয়ের মধ্যে স্কুল শিক্ষার বিভিন্ন পর্যায়ে সাধারণ ও মনুষ্য সৃষ্ট বিপর্যয় মোকাবিলা সম্বন্ধে সচেতনতা সৃষ্টি ও নিয়ন্ত্রণের বিষয়ে শিক্ষাদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। স্কুলে বিপর্যয় মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগকে পৃথক বিষয় হিসেবে পড়ানো হয়না, বরঞ্চ বিভিন্ন বিষয়, যেমন- সমাজ বিজ্ঞান ও উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞানের পাঠ্যসূচির মধ্যে রাখা হয়। শিক্ষার বিষয়টি সংবিধানে কেন্দ্র ও রাজ্যের যুগ্ম তালিকাভুক্ত হওয়ার দরুন বেশিরভাগ স্কুলই সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাধীন হয়ে থাকে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর পয়লা সেপ্টেম্বর ২০১৭ তারিখে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠির মাধ্যমে স্কুলের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা পরিচালন সম্বন্ধে নির্দেশিকা পাঠিয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে জাতীয় বিপর্যয় মোকাবিলা পরিচালন কর্তৃপক্ষের তৈরি করা স্কুল নিরাপত্তা নীতি ২০১৬র অন্তর্গত নীতি-নির্দেশিকাগুলি সবসময় মেনে চলতে হবে। এই নীতি-নির্দেশিকায় বলা হয়েছে যে স্কুলে অগ্নিনির্বাপণ ব্যবস্হা ও খাদ্য সুরক্ষা সহ এই সংক্রান্ত বিষয়গুলিতে স্কুল নিয়ন্ত্রণ কমিটিকে ত্রৈমাসিক নিরাপত্তার অডিট করতে হবে। এই নীতি-নির্দেশিকা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইট www.mhrd.gov.in-তে রয়েছে।
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন স্কুলে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্বন্ধে নির্দেশাবলী তৈরি করেছে এবং স্কুল নিয়ন্ত্রণ কমিটি, অভিভাবক শিক্ষক অ্যাসোসিয়েশন সহ ব্লক, জেলা, রাজ্য ও জাতীয় স্তরে এই নির্দেশাবলীর রূপায়ণের ওপর নজরদারি করার জন্য একাধিক কর্তৃপক্ষকে চিহ্নিত করেছে। www.ncpcr.gov.in ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয়া বিদ্যালয় সমিতি ও কেন্দ্রীয় তিব্বতী স্কুল প্রশাসনের অন্তর্গত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সুবিধার পরিস্হিতি মোকাবিলার নকল মহড়া প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপকের মতো যন্ত্রের ব্যবহারের শিক্ষা দেওয়া হয়।
লোকসভায় সোমবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোকরিয়াল ‘নিশাঙ্ক’
CG/SC/NS
(রিলিজ আইডি: 1578881)
ভিজিটরের কাউন্টার : 378