প্রকাশিত:
15 JUL 2019 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০১৯
অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বেচ্ছায় অবসর ভাতার জন্য কেন্দ্র গত ফেব্রুয়ারীতে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার সূচনা করে। এই যোজনার আওতায় ৬০ বছর বয়স হলে ন্যূনতম ৩ হাজার টাকা মাসিক পেনশন পাওয়ার সংস্হান থাকছে। এই যোজনায় সুবিধাভোগীরা এরজন্য প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দেবেন। কেন্দ্রীয় সরকারও এই তহবিলে সম পরিমাণ অর্থ দেবে। ভারতের জীবন বীমা নিগম এই যোজনাটি বাস্তবায়িত করছে। ১৫ ফেব্রুয়ারী থেকে এই যোজনার নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে। ১০ই জুন পর্যন্ত ৩০,৮৫,২০৫ জন নাম নথিভুক্ত করেছেন।
কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্হান দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।
CG/CB/NS