উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে নিয়ম-কানুন সহজ করা
প্রকাশিত:
12 JUL 2019 2:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুলাই, ২০১৯
উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক সংশ্লিষ্ট রাজ্যগুলির থেকে নিয়মিতভাবে উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রস্তাব পেয়ে থাকে। গত তিন বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ করা হয়েছে। মন্ত্রকের নন-ল্যাপসেবল সেন্ট্রাল পুল অফ রিসোর্সেস (এনএলসিপিআর), উত্তরপূর্বাঞ্চল পরিকাঠামো উন্নয়নে বিশেষ কর্মসূচি (এনইএসআইডিএস), কার্বি অংলং স্বায়ত্ত্বশাসিত আঞ্চলিক পর্ষদ (কেএএটিসি), বোড়োল্যান্ড আঞ্চলিক পর্ষদ (বিটিসি), ডিমা হাসাও স্বায়ত্ত্বশাসিত আঞ্চলিক পর্ষদ (ডিএইচএটিসি) এবং সামাজিক ও পরিকাঠামো উন্নয়ন তহবিল (এলআইডিএফ) থেকে এই অর্থ বরাদ্দ করা হয়।
এই প্রকল্পগুলি ছাড়পত্র দেওয়া রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। মিজোরাম সরকার জানিয়েছে, পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র না মেলায় এই মন্ত্রকের অনুমোদিত লুংগলেই কঠিন বর্জ্য ব্যবস্হাপনা প্রকল্পটির কাজ শুরু করা যায়নি। উত্তরপূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলি থেকে অন্য কোনও প্রকল্প অবশ্য ছাড়পত্রের জন্য আটকে নেই।
রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী দপ্তর, কর্মী জনঅভিযোগ ও পেনশন, আনবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1578496)
ভিজিটরের কাউন্টার : 100