কৃষিমন্ত্রক

কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সরকারের উদ্যোগ

প্রকাশিত: 09 JUL 2019 8:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০১৯

 

 

প্রত্যেক পাঁচ বছর অন্তর কৃষি, সহযোগিতা ও কৃষক কল্যাণ দপ্তর যে গণনা করে থাকে, সেই গণনা অনুযায়ী, মহিলাদের আয়ত্তে থাকা কৃষিযোগ্য জমির হার ২০১০-১১’র ১২.৭৮ শতাংশ থেকে বেড়ে ২০১৫-১৬’তে ১৩.৭৮ শতাংশে এসে দাঁড়ায়।

 

২০০৭ – এর কৃষক সংক্রান্ত জাতীয় নীতির শর্তাবলী অনুযায়ী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অন্তর্গত গ্রামোন্নয়ন দপ্তর কেবলমাত্র মহিলা কৃষকদের জন্য একটি কর্মসূচি চালাচ্ছে। এই কর্মসূচিটি মহিলা কিষাণ স্বশক্তিকরণ পরিযোজনা বা এমকেএসপি হিসাবে পরিচিত। এটি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা ডে-এনআরএলএমএ’র অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর লক্ষ্য হ’ল কৃষিকাজে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো, যাতে তাঁদের জন্য জীবিকার সুযোগ করে দেওয়া যায়।

 

কৃষি সহযোগিতা ও কৃষক কল্যাণ দপ্তর এছাড়াও কৃষি কাজে লিঙ্গ বৈষম্যের মতো সমস্যা মেটাতে ৩০ শতাংশের মতো অর্থ মহিলা কৃষকদের জন্য বরাদ্দ করার প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়াও, নির্বাচিত প্রকল্পের আওতায় মহিলা কৃষকদের অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হচ্ছে ।

 

আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।

 

 

CG/SSS/SB


(রিলিজ আইডি: 1578047) ভিজিটরের কাউন্টার : 223
এই রিলিজটি পড়তে পারেন: English