শিল্পওবাণিজ্যমন্ত্রক

চা পর্ষদ আসামের জোরহাটে বৈদ্যুতিন নিলাম কেন্দ্র গড়ে তুলবে

প্রকাশিত: 08 JUL 2019 10:23PM by PIB Kolkata

কলকাতা, ০৮ জুলাই, ২০১৯

 

 

আসামে উৎপাদিত চা ই-বাজার ব্যবস্থার মাধ্যমে আরও বেশি বিপণনের জন্য চা পর্ষদ জোরহাটে একটি বৈদ্যুতিন নিলাম কেন্দ্র স্থাপন করতে চলেছে। এই নিলাম কেন্দ্রটি স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এমজাংশন সার্ভিসেস লিমিটেডকে। ই-বাণিজ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত এই সংস্থাটি চা পর্ষদের ওয়্যার হাউসিং ও লজিস্টিক পরিষেবার সঙ্গেও যুক্ত। চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান শ্রী অরুণ কুমার রায় আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, চা নিলামের জন্য ই-বাজার ব্যবস্থা সারা দেশের আরও বিপুল সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। এই ব্যবস্থার ফলে ক্রেতারা তাজা চা পাতা, ই-ক্যাটালগ সুবিধা, পণ্যের দ্রুত পরিবহণ সহ চায়ের অর্থকরি দাম পাবেন।

 

উত্তর-পূর্বে জৈব চাষাবাদ পদ্ধতিতে ছোট উৎপাদকরা তাঁদের উৎপাদিত চায়ের নিলামের ক্ষেত্রেও এই ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবেন। শ্রী রায় আরও জানান, চা পাতা তৈরির পর তৈরির পর পড়ে থাকা অবশিষ্টাংশ বর্জ্য বিদেশে রপ্তানির অনুমতি দিতে একটি প্রস্তাব করেছে। পর্ষদের প্রস্তাবটি বর্তমানে বিবেচনাধীন। প্রস্তাবটি কার্যকর হলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি, নিম্নমানের চা পাতা বাজারজাত করা থেকে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়ে উঠবে।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1577870) ভিজিটরের কাউন্টার : 102
এই রিলিজটি পড়তে পারেন: English