অর্থমন্ত্রক

স্বচ্ছ ভারত প্রকল্পে এখনও পর্যন্ত ৯.৫ কোটি শৌচালয় নির্মাণ হয়েছে

प्रविष्टि तिथि: 04 JUL 2019 4:34PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০৪  জুলাই, ২০১৯

 

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন সংসদে ২০১৮-১৯ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ২০১৪ সালের স্বচ্ছ ভারত প্রকল্প চালু হওয়ার পর থেকে ২০১৯ সালের দোশরা অক্টোবরের মধ্যে সকলের জন্য শৌচালয় নির্মাণের লক্ষ্যে এই প্রকল্প সফলভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্প সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম স্বচ্ছ অভিযান, যা মানুষের আচরণেরও প্রভাব ফেলেছে। এখনও পর্যন্ত গত চার বছরে এই স্বচ্ছ ভারত প্রকল্পে দেশের গ্রামীণ এলাকায় ৯৯.২ শতাংশ শৌচালয় নির্মাণ সম্ভব হয়েছে। ২০১৪ অক্টোবর থেকে এ পর্যন্ত ৯.৫ কোটি শৌচালয় নির্মাণ করা হয়েছে। দেশে ৫৬৪,৬৫৮টি গ্রামকে প্রকাশ্যে শৌচমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ২০১৯এর ১৪ই জুন পর্যন্ত তথ্য অনুযায়ী ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ বাড়িতেই শৌচালয় নির্মাণ সম্ভব হয়েছে। স্বচ্ছ ভারত প্রকল্পের সাহায্যে স্বাস্হ্য ক্ষেত্রেও উন্নতি ঘটেছে। গত ৫ বছরে শিশুদের মধ্যে ডাইরিয়া, ম্যালেরিয়া, কম ওজনের শিশু জন্মানোর মতো সমস্যা এবং রোগের প্রকোপও কমেছে। এই প্রকল্পে শুধু শৌচালয় নির্মানই নয়, সম্প্রদায়ের মধ্যে আচরণেরও পরিবর্তন আনার লক্ষ্য রাখা হয়েছে। এর সুফলও মিলেছে। স্বচ্ছ ভারত দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলেছে।

 

 

CG/SS/NS


(रिलीज़ आईडी: 1577198) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English