স্বরাষ্ট্র মন্ত্রক
কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ
प्रविष्टि तिथि:
03 JUL 2019 4:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জুলাই, ২০১৯
কেন্দ্রীয় সরকার কাশ্মীরি অভিবাসীদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে ২০১৫ সালের ৭ই নভেম্বর প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য অতিরিক্ত তিন হাজার কোটি টাকা মঞ্জুর করেছিলেন। কাশ্মীরি অভিবাসীদের কাজের ক্ষেত্রে ১,০৮০ কোটি, পুনর্গঠনের জন্য ৬ হাজার কোটি এবং কাশ্মীর উপত্যকায় পরিবহণের উন্নতির জন্য ৯২০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের জন্য গৃহ নির্মাণের ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে থেকে কাশ্মীরি অভিবাসীদের জন্য পরিবারপিছু ৬,৬০০ থেকে ১০,০০০ টাকা মাসিক কিস্তিতে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিল। ২০১৮ সালের পর থেকে এই আর্থিক সাহায্যের পরিমাণ বেড়ে হয়েছে ১০,০০০ থেকে ১৩,০০০ টাকা। এর পাশাপাশি, দিল্লিতে বসবাসকারী কাশ্মীরি অভিবাসীদের জন্য মাসিক কিস্তিতে আর্থিক সাহায্য দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
CG/SS/DM
(रिलीज़ आईडी: 1576860)
आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English