কৃষিমন্ত্রক

জৈব কৃষি পণ্যের প্রক্রিয়াকরণের উদ্যোগ

প্রকাশিত: 03 JUL 2019 2:34PM by PIB Kolkata

 নয়াদিল্লি,  ০৩ জুলাই, ২০১৯

 

 

    কেন্দ্র ‘’উত্তরপূর্বাঞ্চলে জৈব উপাদিত ক্রম উন্নয়ন মিশন’’ (এমওভিসিডিএনইআর) এবং পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, (পিকেভিওয়াই)এর মাধ্যমে ২০১৫-১৬ সাল থেকে প্রথাগত কৃষিকাজে উৎসাহ দিয়ে আসছে। এই প্রকল্পগুলির আওতায় কৃষি ক্ষেত্রের ভিতর ও বাইরে উৎপাদন প্রক্রিয়া, শস্য সংগ্রহ, চাষাবাদ পরবর্তী পরিকাঠামো সহ নানা বিষয়ে সহযোগিতা করা হয়ে থাকে।

 

    এমওভিসিডিএনইআর-এর আওতায় উৎপাদকদের সঙ্গে বৃহৎ পুঁজির কৃষি বাণিজ্য সংস্হা, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সামগ্রীর উৎপাদক সংস্হা এবং অনলাইনে সবজি বিক্রির সংস্হাগুলির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

 

    পরিকাঠামো তৈরি, মজুত, মান নির্ধারণ, প্যাকেজজাত, ব্র্যান্ডিং, প্রচার, পরিবহন, জৈব চাষের উৎপাদক শস্যের জন্য উৎসাহবর্ধক ছাড় দেওয়া হয়। কৃষকদের জৈব প্রক্রিয়ায় উৎপাদিত সামগ্রী বাজারজাত করার জন্য তাদের নিজস্ব প্রতিষ্ঠান, সংগঠন বা ক্লাস্টার তৈরির ক্ষেত্রে উৎসাহ দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়। কৃষকরা এইসব উৎপাদিত ফসল বিক্রি করে যাতে আকর্ষনীয় দাম পান, সেই উদ্দেশ্যে নানা ব্যবস্হা নেওয়া হয়।

 

    সরকার জৈব পদ্ধতিতে কৃষিকাজের নানা তথ্য এবং সেগুলি বাজরজাত করার সুবিধার জন্য  www.jaivikkheti.in 

 

পোর্টাল চালু করেছে। এই সাইটে কৃষকরা ফসল উপাদন থেকে বিক্রি পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ পাবেন।

 

    লোকসভায় মঙ্গলবার কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।

 

 

 

CG/CB/NS

  


(রিলিজ আইডি: 1576800) ভিজিটরের কাউন্টার : 156
এই রিলিজটি পড়তে পারেন: English