মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড
प्रविष्टि तिथि:
03 JUL 2019 1:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুলাই, ২০১৯
কেন্দ্রীয় সরকার মৎস্যজীবী ও পশুপালকদের কিষাণ ক্রেডিট কার্ডের সুযোগ-সুবিধা দিয়েছে, যাতে তাঁরা সহজেই কাজ চালানোর মতো মূলধন পেতে পারেন। এই কিষাণ ক্রেডিট কার্ডের সাহায্যে তাঁরা মৎস্যচাষ, পশু ও পাখিপালনের জন্য স্বল্পমেয়াদী অর্থের সংস্থান করতে পারবেন।
কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থার গ্রাহকরা মৎস্যচাষ ও পশুপালনের মতো কাজের জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সময় মতো ঋণ শোধ করলে তাঁদের বার্ষিক ৩ শতাংশ পর্যন্ত সুদ মকুব করা হবে।
মিষ্টিজলের মৎস্যচাষী যাঁদের নিজস্ব পুকুর বা ভেরি রয়েছে, তাঁরা নিজেরা কিংবা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারেন। সামুদ্রিক মৎস্যজীবী, পোল্ট্রি ও ডেয়ারি ব্যবসার ক্ষেত্রেও একিভাবে এই ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্যচাষ, পশুপালন ও ডেয়ারি প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি।
CG/SC/SB
(रिलीज़ आईडी: 1576780)
आगंतुक पटल : 327
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English